নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ নভেম্বর ২০২৪। মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক ও অস্তিত্ব সচেতনতা তৈরি করতে দ্বিতীয়বার এমন উদ্যোগ নিল মার্লিন গ্রুপ। কলকাতার প্রকৃতিকে ক্যামেরায় তুলে ধরতে নেচার ফটোগ্রাফি কনটেস্ট এর মত আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে এই সংস্থা। এই ফটোগ্রাফি প্রতিযোগিতার নাম মার্লিন গ্রিন ফ্রেমস ২০২৪। এই ধরনের উদ্যোগের আয়োজনের প্রধান উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বুধবার প্রিন্সটন ক্লাবে অনুষ্ঠানের অনুষ্ঠানিক ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন, মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা , দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় প্রাক্তন বন কর্মকর্তা ও বর্তমানে জাইকা এর জয়েন্ট ডিরেক্টর শ্রী মিলন মন্ডল, বিশিষ্ট অধ্যাপক এবং তথ্যচিত্র পরিচালক শ্রীমতি শুভা দাস মল্লিক ও পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার লেখক এবং এই বছরের প্রতিযোগিতার মেন্টর সন্দীপন মুখার্জীর এবং ইন্ডিয়ান ফটোগ্রাফিক একাডেমির প্রতিষ্ঠাতা ও ফটোগ্রাফার সায়ন চৌধুরীর মত বিশিষ্টরা। এই প্রতিযোগিতার নলেজ পার্টনার হিসাবেও রয়েছেন ইন্ডিয়ান ফটোগ্রাফিক একাডেমি।
উল্লেখ্য গতবারের এই নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা থেকে উঠে এসেছিল অনেক হারিয়ে যাওয়া প্রজাতির ছবি, তাদের মধ্যে ছিল, বিশেষ প্রজাতির শেয়াল ও পাখি, জংলি বিড়াল সহ কলকাতার অন্দরের পরিবেশের ছবি। চলতি বছর এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১০০ এর বেশি ফটোগ্রাফার। যাদের ছবি নিয়ে পরবর্তীতে অ্যাক্রোপলিস মলে চিত্র প্রদর্শণী করা হবে জানিয়েছেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা।
প্রকৃতি সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে মার্লিন গ্রুপ।

More from ArtMore posts in Art »
- ‘IN THE NAME OF GOD’…..
- Acropolis Mall Celebrates Yuletide with Art, Learning & Green Awareness….
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- Shyam Sundar Co. Jewellers Celebrated Shuva Deepabali, The Festival of Light….
- Merlin Group Presents 7th Edition of “Merlin Sera Pujo Award 2025″….
- Foreign diplomats connect with the soul of North Kolkata at Chaltabagan Durga Puja…..
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।












Be First to Comment