গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ জুন, ২০২৪। অভিনেত্রী সোনাক্ষী সিনহার শুভ বিবাহ সম্পন্ন হলো জাহির ইকবালের সাথে। আমি খুশি এই কারণে যে সোনাক্ষীর জন্ম হওয়ার খবর প্রথম আমাকে দেয় সোনাক্ষীর মাসি। শত্রুঘ্ন সিনহা আমার পরে খবর পেয়ে ছিল। কন্যা জন্মের খবর পেয়েই সোজা মেয়ের কাছে। সেই সময় মোবাইল ফোন ছিল না। আমার ল্যান্ড লাইন নম্বর পুনম সিনহা বৌদির কাছে ছিল। ১৯৮৭ সালের ২রা জুন গভীর রাতে আমাকে জানায় সোনাক্ষীর জন্মের শুভ খবর। ওই সময় প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষের একটি সিনেমায় অভিনয়ের জন্য কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শুটিং ব্যস্ত ছিলেন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন দাদা কিছুদিন পরে শুভেচ্ছা সহ আমাকে একটি পারিবারিক ছবি পাঠায়। সেই ছবিটি ৩৭ বছর পর আজ সকলের দেখার জন্য পোস্ট করলাম। একই ফ্রেমে শত্রুঘ্ন সিনহা, পুনম সিনহা সেইসাথে দুই পুত্র লব ও কুশ কোলে শিশু সোনাক্ষী। বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা’র সাথে আমার পরিচয় ১৯৮৫ সাল থেকে। ১৯৮৬ সালে সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল বলিউড স্টারদের নিয়ে হোপ -৮৬ বিচিত্রা অনুষ্ঠান।এত বড় মাপের অনুষ্ঠান এর আগে কোনো দিন কলকাতায় আয়োজিত হয়নি। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন মিঠুন চক্রবর্তী। সহযোগিতায় লায়ন্স ক্লাব কলকাতা। সেইসাথে ছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী এবং প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু’র প্রশাসনিক সহায়তা। উদ্দেশ্য একটাই বলিউডে ধর্মঘটে অংশগ্রহণকারী কলা কুশলীদের আর্থিকভাবে সহায়তা করা।
এইসব কথা লিখলাম একটাই কারণে তা হলো এই অনুষ্ঠান কে ঘিরে শত্রুঘ্ন সিনহা’র অক্লান্ত পরিশ্রম এবং মিঠুন চক্রবর্তী কে সার্বিকভাবে সাহায্য করা। আর এই সময় কালের মধ্যেই শত্রুঘ্ন সিনহার সাথে আমার সখ্যতা বেড়ে যায়। শুধু তাই নয় সেই সময় আজকাল দৈনিকে আমার তোলা শত্রুঘ্ন সিনহার বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়। সেই সব ছবি দাদার পছন্দ হয়। বেশ কয়েকটা ছবি দাদা কে আমি উপহার হিসেবে দিয়ে ছিলাম। শত্রুঘ্ন সিনহা যখন কলকাতায় গ্র্যান্ড হোটেলে আসতেন আমাকে ডেকে নিতেন। বহুদিন ওনার সাথে একান্তে গল্প করা ও খাওয়ার সুযোগ পেয়েছি।ওনার সাহায্যে আমি দুদিন ধরে অনুষ্ঠান কভারেজ করার চূড়ান্ত সুযোগ পেয়েছিলাম। দুদিন লিখলাম এই কারণে প্রথমদিন বৃষ্টিতে অনুষ্ঠান পন্ড হয়ে গিয়েছিল। অমিতাভ বচ্চন দ্বিতীয় দিন আসেন নি।দ্বিতীয় দিন অনুষ্ঠান হওয়ার জন্য আমার বন্ধুদের সাথে নৈনিতাল যাওয়ার টিকিট কাটা থাকলেও যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছিলাম।
এখন আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। এত বড় মাপের অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা প্রায় সকলেই ছিলেন হোপ ৮৬ এর অনুষ্ঠানে। আমার সারা জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা। আরও বহু কথা লিখে শেষ করা যাবে না। শত্রুঘ্ন সিনহার পাঠানো এই পারিবারিক ছবি অন্যদের কাছে আছে কি না আমার জানা নেই। সোনাক্ষীর বিবাহিত জীবনের জন্য রইল অনন্ত শুভেচ্ছা ও অভিনন্দন।
সদ্য বিবাহিত সোনাক্ষী সিনহার জন্মের খবর গভীর রাতে পেয়ে ছিলাম…।

More from CinemaMore posts in Cinema »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
More from EntertainmentMore posts in Entertainment »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
More from InternationalMore posts in International »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।














Be First to Comment