Press "Enter" to skip to content

খেলার দুনিয়ার প্রবীণ ক্রীড়া সাংবাদিক উত্তম রায় চিরতরে চলে গেলেন…।

গোপাল দেবনাথ : কলকাতা, ২৬ মে, ২০২৬। বিশিষ্ট স্পোর্টস জার্নালিস্ট ও ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের প্রবীণ সদস্য উত্তম রায় স্বল্প রোগ ভোগের পর প্রয়াত হলেন। এই প্রয়াণ প্রসঙ্গে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সভাপতি প্রান্তিক সেন বলেন, আমি ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সকলের প্রিয় উত্তম আর আমাদের মধ্যে নেই। পার্থিব জগৎ ছেড়ে পাড়ি দিয়েছেন ধূসর জগতে। আজ মঙ্গলবার বিকালে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে উত্তম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

খেলাধুলা পত্রিকার সম্পাদক শিখা দেব বলেন উত্তম দা মানেই কোলকাতার সব ধরনের খেলাধুলোর খবর সংগ্রহ করে লেখায় মগ্ন থাকা মানুষ। কয়েক দশকের পরিচয় এই তো কত কথা হল স্পোর্টস এর লেখা নিয়ে।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন অত্যন্ত দুঃখের জানান আমাদের ক্লাবের অপূরণীয় ক্ষতি হল। আমাদের ক্লাবের নতুন ঘর নিয়ে ওর উৎসাহ ছিল নজরকাড়া।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের স্পোর্টস হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান সব জায়গাতেই উত্তম সক্রিয় ভূমিকা পালন করতো। ক্লাবের ম্যাগাজিনে ও উত্তমের লেখা শোভা বর্ধন করতো। সাধাসিধে জীবন কাটানো মাথায় টুপি পরা উত্তম রায় কে ভোলা সম্ভব হবে না।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *