গোপাল দেবনাথ : কলকাতা, ৫ এপ্রিল, ২০২৪। শ্রী জগন্নাথ প্রভু বিশ্ব চেতনার প্রতীক। প্রভুর দর্শনে মন প্রাণ শুদ্ধ হয়ে যায়। প্রভু জগন্নাথদেবের কৃপায় সর্ব কাজে সিদ্ধিলাভ সম্ভভ হয়। সমগ্ৰ বাঙালি জাতি কালীমায়ের সাথে সাথে বিশ্ব প্রভুর বড় ভক্ত। শ্রী জগন্নাথদেব পৃথিবীর আরাধ্য দেবতা। শ্রী জগন্নাথ বিশ্ব চেতনার প্রতীক। পর্ণশ্রী পল্লী ছাতা পার্কে শ্রী জগন্নাথ পূজা কমিটি আয়োজিত দ্বিতীয় বার্ষিক জগন্নাথ সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়িকা রত্না চ্যাটার্জি। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শ্রী জগন্নাথের সংস্কৃতি সর্বজনীন। স্থানীয় বিধায়িকা রত্না দেবী বলেন, পুরী বাঙালির দ্বিতীয় প্রিয় শহর। প্রভু জগন্নাথের দর্শনে বারংবার মানুষ পুরী ছুটে যায়। শ্রী জগন্নাথ কমিটির সদস্যদের সহযোগিতায় এক বছরের মধ্যে পর্ণশ্রীতে জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটির সভাপতি দিলীপ পারিডার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ধর্মেন্দ্র পারিডা। পুজোর পর বৈঠকের কাজে সহযোগিতা করেন রত্না চট্টোপাধ্যায়। পূজা কমিটি পক্ষ থেকে রত্নাদেবীকে জগন্নাথদেব, বলভদ্র ও মা সুভদ্রার ছবি উপহার হিসেবে তুলে দেওয়া দেয়। শুক্রবার কালযাত্রার মধ্য দিয়ে কলশ স্থাপনের পর শুরু হয় পূজার কাজ। ওড়িশার পুরী জেলা থেকে আগত পণ্ডিত সত্যবান মুদ্রার নেতৃত্বে তিনজন পুরোহিত পূজার কার্য্য সম্পন্ন করছেন। দিবারাত্র প্রসাদ গ্রহণ করছেন প্রভু জগন্নাথের ভক্তগণ।প্রভু জগন্নাথদেব কে নিয়ে এলাকার সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বেহালা পর্ণশ্রী পল্লী ছাতা পার্কে জগন্নাথ সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন…।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।







Be First to Comment