নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৮ এপ্রিল, ২০২৩। দক্ষ বাহিনী ছাড়া সব সেনাপতি অচল। বীরভূম এবং তার আশপাশের এলাকায় কেষ্ট-রাজের নেপথ্যেও ছিল তাঁর তেলজল খাওয়ানো ব্রিগেড। দাপটের ডালপালা ছড়িয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডলের অনুগত বাহিনী। ‘ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব, সব জ্বালিয়ে-পুড়িয়ে দেব,’ এমন সব ফাটাফাটি ডায়লগের চমক শুধু নয়, সেনাপতির অবৈধ কাজকারবারের ‘স্টিল-ফ্রেম’ও তারা। এরা কারা? একের পর এক নাম…। সায়গল হুসেন, কেরিম খান, এনামুল হক, মলয় পিট, আব্দুল লতিফ, বিভাস অধিকারী, রাজীব ভট্টাচার্য, টুলু মণ্ডল, রাজা ঘোষ, বিদ্যুৎ গায়েন। এই সব চরিত্র নিয়ে গভীর চর্চা করলেই নানা কানাঘুষো– গরু, বালি, কয়লা পাচার…। সরকারি খাসজমি কিংবা আদিবাসীদের জমিতে তৈরি হয়েছে হোটেল, রেস্তোরাঁ থেকে মেডিক্যাল কলেজ-সহ আরও কত কী? কেষ্টবাবু বা তাঁর পরিবারের ধনকুবের হয়ে ওঠা তো আমরা সবাই জানি, কিন্তু তাঁর অনুগত সৈনিকরা? তারাও কিন্তু কম ফুলেফেঁপে ওঠেনি। এখানেই কেষ্ট যেন দশানন! শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে এখন গরু কারবারি আব্দুল লতিফ আলোচনার কেন্দ্রবিন্দু। সিবিআই খাতায় ফেরার লতিফ তো বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছিলেন। কীভাবে কেষ্টর ক্ষমতা-প্রভাবকে সচল রাখতে ব্যবহার করত এই লতিফ-এনামুলরা? সে সব কাহিনি নিয়েই এবার TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কেষ্ট ব্রিগেড’, ৯ এপ্রিল, রবিরার, রাত ১০টা।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘কেষ্ট ব্রিগেড’ আগামীকাল রবিরার। ঠিক রাত ১০টা…।.

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
More from InternationalMore posts in International »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from T VMore posts in T V »
















Be First to Comment