নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ ডিসেম্বর, ২০২২। আজ শুক্রবার ৯ ডিসেম্বর কলকাতার স্টিফেন হাউস, গ্লিন্ডার হাউস সহ বেশ কিছু জায়গায় এইচ.ডি.এফসি.ব্যাঙ্ক এর সহযোগিতায় এবং লাইফ কেয়ার ও লায়ন্স ক্লাবের যৌথ প্রচেষ্টায় ১৫ তম বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এইচডিএফসি ব্যাংকে’র ১০০ জন রক্তদাতা স্বেচ্ছা রক্তদানে অংশগ্রহণ করেন।
এই মহতী উদ্যোগে সামিল হয়ে এইচ.ডি.এফ.সি ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন কলকাতা আর.বি.আই ব্যাংকের জেনারেল ম্যানেজার কৌশিক চক্রবর্তী সাথে উপস্থিত ছিলেন স্টিফেন হাউস এইচ.ডি.এফ.সি ব্যাংকের জেনারেল ম্যানেজার নিশীত জগমোহন, ব্যাংককর্মী শৈবাল রায় চৌধুরী, জয়ন্ত ব্যানার্জি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অপারেশন স্টেট হেড, গিলিন্ডার হাউসের এইচ.ডি.এফ.সি ব্যাংকের ম্যানেজার অরুপ ভট্টাচার্য সহ বহু ব্যাংক কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





















Be First to Comment