গোপাল দেবনাথ: কলকাতা,৬ই ফেব্রুয়ারি ২০২০ সাহিত্য অকাডেমির পূর্বাঞ্চলীয় দপ্তর থেকে আয়োজন হয়েছিল বহুভাষিক কবি সম্মেলন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এস বি আই সভাঘরে ৪ঠা ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই কবি সম্মেলনে সভামুখ্য ছিলেন সাহিত্য অকাদেমির বাংলা উপদেশক পর্ষদের সদস্য তথা সাহিত্য পত্রিকা ‘দেশ’-এর প্রাক্তন সম্পাদক হর্ষ দত্ত। কবিতা পাঠে অংশগ্রহণ করেন শ্রীজাত ও শ্বেতা চক্রবর্তী (বাংলা), প্রিয়ঙ্কর পালিওয়াল (হিন্দি), কমলাকান্ত মোহান্তি (ওড়িয়া), করুণাকান্ত ডেকা (অসমীয়া)। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা কবিতা একাডেমির সভাপতি কবি সুবোধ সরকার। সম্মেলনের শুরুতে স্বাগত ভাষণ রাখেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চলীয় দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক ড. মিহির কুমার সাহু। উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী ও ন্যাশনাল লাইব্রেরীর অধিকর্তা সহ বহু বিশিষ্টজন। কবি সম্মেলনের পরে প্রকাশিত হয় একাধিক গ্রন্থ। ধন্যবাদ জ্ঞাপন করেন ড. মিহির কুমার সাহু।
কলকাতা পুস্তক মেলায় সাহিত্য অকাদেমি আয়োজিত বহুভাষিক কবি সম্মেলন ও গ্রন্থ প্রকাশ
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment