সুদীপা চৌধুরী : মেদিনীপুর।
বিদ্রোহের আগুন বুকে, চোখে প্রেমের নীল আকাশ,
শৃঙ্খল ভাঙার গান শুনিয়ে তুমি আজও সর্বনাশ
অন্যায়ের, অমানবতার—
তোমার কলমে আজও জেগে থাকে ঝড়ের অধিকার।
কাজী নজরুল ইসলাম,
তুমি কেবল কবি নও, তুমি এক জাগ্রত বজ্রধ্বনি,
ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো এক অমলিন চিরধ্বনি।
কখনও তুমি প্রেমের বাঁশি,
কখনও যুদ্ধের রণতূর্য,
কখনও আবার মসজিদের আজান হয়ে
মিশে গেছো মন্দিরের শঙ্খ সুরে।
আজ তোমার জন্মদিনে
বাংলার আকাশ একটু বেশি উদাস হয়,
কারণ তোমার মতো সত্য উচ্চারণের মানুষ
বারবার জন্মায় না এই পৃথিবীময়।
তবু তুমি আছো—
প্রতিটি বিদ্রোহে, প্রতিটি প্রেমে,
প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা কণ্ঠস্বরে।
শ্রদ্ধা তোমায়, হে চির-বিদ্রোহী।।




Be First to Comment