সায়ন দেবনাথ : কলকাতা, ২৫ মার্চ ২০২২। ভারতের বিভিন্ন রাজ্যের খাদ্যাভাস বিভিন্ন। ঋতু অনুযায়ী কোথাও টক জাতীয় খাবারের প্রাধ্যান্য বেশি আবার কোথাও মিষ্টি জাতিয় খাবার। ভারতের নানা রাজ্যের এই সব বৈচিত্র্যপুর্ন খাবারের চাহিদা আছে বিদেশেও। বিশ্বের দরবারে এ দেশের রকমারি খাবার তুলে ধরতে এবার এগিয়ে এসেছে ‘বেটার কিচেন’ নামে একটি আন্তর্জাতিক মানের রান্না ও রান্নাঘর বিষয়ক পত্রিকা ।
তাদের উদ্যোগে এবং ভারত সরকারের ইনক্রেডেবেল ইন্ডিয়া , ওয়ার্লড শেফ ও ওয়েস্টার্ন সেফ এসোসিয়েশনের সহযোগিতায় দেশ জুড়ে শুরু হয়েছে ‘এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ, সেশান -৩ প্রতিযোগিতা।’ ভোপালের পর এবার
কলকাতার তারাতলায় ইন্সটিটিউট অফ হোটেল ম্যামেজমেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এ রাজ্যের হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের নিয়ে। গতকাল ২৪ মার্চ বৃহস্পতিবার এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন এভারেস্ট সবজি মশলা, এভারেস্ট হোয়াইট পেপার পাউডার ও এভারেস্ট কিচেন কিং মশালা টিম। 
বেটার কিচেন পত্রিকার সম্পাদিকা ও উদ্যোক্তা একতা ভার্গব বলেন, ভোপাল ও কলকাতা ছাড়াও
চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, লুধিয়ানা, জয়পুর, নাগপুর, বেঙালুরু ও পুনেতে প্রথম রাউন্ডের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ।
এরপর পুনেতে আগামী ২৬ এপ্রিল এই প্রতিযোগিতার মেগা ফিনালে অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতার চুড়ান্ত বিজেতাগণ আমেরিকা, ফ্রান্স অথবা অস্ট্রেলিয়াতে প্লেসমেন্টের সুযোগ পাবে।
তাদের মূল উদ্যেশ্য হল এই প্রতিযোগিতার মাধ্যমে ভারতের বিভিন্ন এলাকার ফুড রেসিপি সম্পর্কে ছাত্র ছাত্রীদের সচেতন করা।
কোন মশলা কিভাবে ব্যাবহার করবেন এসব তুলে ধরা এবং ফ্লেভার্স অফ ইন্ডিয়া থিমের মাধ্যমে ভারতীয় খাবারকে বিশ্বব্যাপি তুলে ধরা।
ভারতের খাদ্য বৈচিত্র্য তুলে ধরতে অভিনব প্রতিযোগিতার আয়োজন….।
More from FoodMore posts in Food »
- Dabur Réal Redefines the Spirit of Holi Celebration with ‘Real wale rang sab pe chadh jaaye’ Campaign….
- The Astor Kolkata Celebrates Anglo-Indian culinary Heritage With a Timeless Food Festival At Kebab -E-Que….
- ITC Master Chef launches Freshly Frozen Prawns with Piri Piri Masala….
- Ganesh Consumer Products Reinforces Culinary Legacy with New ‘Taste of Purity’ Campaign for Sooji and Maida…
- ITC Sunrise Pujor Saatkahon Brings Bengal’s Durga Puja Stories to Apeejay Kolkata Literary Festival 2026…
- Chowman Unveils Chowman Kitchen Diaries — A Social-First Kitchen Series for Home Cooks….
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।












Be First to Comment