গোপাল দেবনাথ – যমজ ভাইবোন নয় অথচ অবিকল একইরকম দেখতে মানুষ। ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীতে, শুধু তাই নয় একই শহরে খোদ কলকাতায়। ভ্রান্তিবিলাস নয়, নয় কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের বলিউডি মেলোড্রামাটিক পুনর্মিলন। নেহাতই কাকতালীয় সমাপতনে সমসদৃশ মানুষগুলোর ঘটনার ঘনঘটায় জড়িয়ে পড়ার গল্প -‘ক্লোন’। ইম্প্যাট প্রযোজনা সংস্থার প্রয়াস স্বল্পদৈর্ঘ্যের ছবি।
ক্লোন -শব্দ টা শুনলেই কেমন একটা রোমাঞ্চ হয়, তাই না? তারপর আবার লভ্, ক্রাইম, অ্যাকশন, ড্রামায় যদি ভরপুর হয় ছবি। প্রীতম এম আর অর্ণব মুখার্জির যৌথ পরিচালিত ছবির গল্পে এমনই টুকরো টুকরো ঘটনার কোলাজ।
ছবিটি নিবেদন করছে সুপার এক্সপোস। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করছেন রাহুল ব্যানার্জি আর ভিনিতা চ্যাটার্জি।
পরিচালক প্রীতমের লেখা “এমনও হয় …..!” গানটি গল্পের সঙ্গে খুব প্রাসঙ্গিক। গানটির সুর করেছেন রাজর্ষি সেনগুপ্ত। আর নচিকেতা চক্রবর্তীর কন্ঠ এই গানে যোগ করেছে এক অন্য নাটকীয় মাত্রা।
প্রীতম, রাজর্ষি আর অর্ণব ট্রায়োর বহুদিনের বন্ধুত্ব এবার ছবির তৈরির ময়দানে কেমন ম্যাজিক তৈরি করে সেটাই দেখার। খুবই আশাবাদী প্রযোজক পৌলমি বিশ্বাস।
প্রীতম-রাজর্ষি-অর্ণব এর স্বল্প দৈর্ঘ্যের সিনেমা “ক্লোন”
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment