কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২৫ আগস্ট, ২০২৬। আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে কালঘাম ছুটল দুই শিবিরেরই! মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে কারা মঞ্চ বাঁধবে, তা নিয়ে চলা তীব্র আইনি লড়াইয়ে আজ, মঙ্গলবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট !
বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় মেয়ো রোডের ঐতিহ্যবাহী জায়গায় কোনো পক্ষকেই মঞ্চ বা সভা করার অনুমতি দেওয়া হবে না।
মাঠের লড়াই মেটাতে আদালত দুই পক্ষকে দুই আলাদা রাস্তা ভাগ করে দিয়েছে।
ঐতিহ্যবাহী জায়গায় কোনো পক্ষকেই মঞ্চ বা সভা করার অনুমতি দেওয়া হবে না। মাঠের লড়াই মেটাতে আদালত দুই পক্ষকে দুই আলাদা রাস্তা ভাগ করে দিয়েছে।
যৌথ মঞ্চে নারাজ কালীঘাট, বাতিল মেয়ো রোড!
মেয়ো রোডে একই দিনে একই জায়গায় সভা করার দাবি নিয়ে হাইকোর্টে কামড়াকামড়ি শুরু করেছিল কালীঘাট শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল শিবির।
আদালতের প্রস্তাব: শুনানির সময় বিচারপতি প্রস্তাব দেন, দুই পক্ষ যদি এক মঞ্চে শান্তিতে ১০ হাজার কর্মী নিয়ে যৌথ অনুষ্ঠান করতে রাজি থাকে, তবেই মেয়ো রোডের অনুমতি মিলবে।
কালীঘাটের ‘না’:
কিন্তু কালীঘাট শিবির স্পষ্ট জানিয়ে দেয়, তারা অন্য পক্ষের সঙ্গে কোনোভাবেই এক মঞ্চ শেয়ার করবে না। 
তারপরই আদালত সংঘাত এড়াতে মেয়ো রোডে দুই পক্ষেরই আউটডোর সভা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়।
কোন শিবির কোথায় ?
আদালতের নয়া নির্দেশিকা শহরের বুকে দুই ছাত্র সংগঠনের বড়সড় সংঘর্ষ রুখতে কলকাতা হাইকোর্ট স্থান ও কর্মী সংখ্যার ওপর কড়া শর্ত চাপিয়েছে:
ক্যাথেড্রাল রোড পাচ্ছে কালীঘাট: – মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবিরকে ক্যাথেড্রাল রোডের একপাশে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে।
রানি রাসমণি অ্যাভিনিউতে ঋতব্রত শিবির: – বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী ‘আসল’ তৃণমূল শিবির অনুষ্ঠান করবে রানি রাসমণি অ্যাভিনিউয়ের একপাশে।
কর্মী সংখ্যায় কোপ: কোনো শিবিরই ১,৫০০ জনের বেশি কর্মী-সমর্থক জমায়েত করতে পারবে না।
সময়সীমা:- দুপুর ১২টা থেকে বিকেল ৩টের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং ভলান্টিয়ারদের নামের তালিকা কলকাতা পুলিশের কাছে জমা দিতে হবে।











Be First to Comment