নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১৮ অগস্ট ২০২৬। দেশের আশিতম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শারীরিক অসুস্থতা নামক পরাধীনতা থেকে স্বাধীনতা পাবার সুলুক সন্ধান জানাল ‘নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড’-এর চিকিৎসকবৃন্দ।
পশ্চিমবঙ্গের বৃহত্তম অংশ যখন বিভিন্ন সংস্থার সুবিন্যস্ত পরিসর সহ পথে-মাঠে-ঘাটে জাতীয় পতাকা উত্তোলনে ব্যস্ত, ঠিক তখন টালিগঞ্জের ‘তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল’-এর ছ’তলায় চিকিৎসক প্রতীম সেনগুপ্ত-র নেতৃত্বে চিকিৎসক প্রিয়াঙ্গিনী লোহিয়া, চিকিৎসক বিবেক মৌলিক, চিকিৎসক নির্মাল্য ধর ও চিকিৎসক কৌশিক ব্যানার্জি বৃক্ক (কিডনি) সংক্রান্ত সমস্যার পরাধীনতার হাত থেকে স্বাধীনতা পাবার পথ দেখালেন।
কিডনি সংক্রান্ত সমস্যার পরাধীনতা থেকে মুক্তি পাবার ‘পঞ্চশীল’ প্রকাশ করে ‘নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড’-এর তরফ থেকে জানানো হয়েছে —-
• ফেয়ারনেস ক্রিম ব্যবহারে বিরত থাকুন :- আজকের দিনে অনেকে ফর্সা হওয়ার তাড়নায় মুখ সহ শরীরের বিভিন্ন অঙ্গে নিয়মিত নানান কোম্পানীর ফেয়ারনেস ক্রিম লাগান। কিন্তু ব্যবহারকারীরা মূলতঃ কেউই জানেন না, ফেয়ারনেস ক্রিম মাখলে ফর্সা তো হওয়া যায় না উল্টে কিডনির সমস্যা শুরু হয়। আর কিডনি বিকল হলে প্রথমে তো বোঝা যায় না, ফলতঃ রোগী যখন বুঝতে পারেন তখন অনেক সময়ই আর করার কিছু থাকেনা। তাই পারতপক্ষে ফেয়ারনেস ক্রিম এড়িয়ে চলুন।
গরম করে চুল সোজা করবেন না :- ভুলেও নিজের ঘরে বসে বা বিউটি পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল সোজা করবেন না। এটাও শরীরের পক্ষে সাংঘাতিক ক্ষতিকর। হেয়ার স্ট্রেটনারের দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে কিডনিতে সমস্যা দেখা দেয় বলে বিভিন্ন সমীক্ষায় প্রকাশ পেয়েছে।
গুটখা ও সুপারি পরিত্যাগ করুন :- মন যতই আকুল হোক গুটখা আর সুপারি কোনটাই মুখে নেওয়া যাবে না।
কোকজাতীয় শীতল পানীয় বর্জনীয় :- কিডনি সুস্থ রাখতে হলে কোনোমতেই নিয়মিত বা প্রায়শই বা ইচ্ছামতো কোকজাতীয় শীতল পানীয় খাওয়া চলবে না।
বেশি রাত জাগা চলবে না :- আজকের দিনে অনেকেই নেটের কোটা শেষ করার জন্য গভীর রাত পর্যন্ত মোবাইল বা ল্যাপটপে বুঁদ হয়ে থাকে। এটাও একেবারে চলবে না। কিডনি বাঁচাতে হলে শরীরকে দীর্ঘ সময় বিশ্রাম দিতেই হবে। তাই রাত দশটার পর পারতপক্ষে মোবাইল ব্যবহার না করাই ভালো।
কিডনি বাঁচাবার ‘পঞ্চশীল’ প্রকাশের পাশাপাশি ‘নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক ডাঃ প্রতীম সেনগুপ্ত বলেছেন, “আজকের দিনে জীবিকার প্রয়োজনে যাঁরা দিনের বেশিরভাগ সময় চেয়ারে বসে কাজ করছেন, শরীর ঠিক রাখার জন্য তাঁদেরও প্রতি আধঘণ্টা অন্তর কিছুটা সময় পায়চারি করে নেওয়া দরকার।”










Be First to Comment