অশোক দে – ক্ষীরগাঁ-র যোগমায়া সারদা আশ্রম অনেক দিনের। এখানকার সদস্য ও ভক্তদের একান্ত উদ্দেশ্য দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এই লক্ষেই আশ্রম বছর তিনেক ধরে শীতবস্ত্র প্রদান, দরিদ্র নারায়ণ সেবার পাশাপাশি আয়োজন করে চলেছেন বাউল ও লোকগানের আসর। এ পর্যন্ত এখানে গেয়ে গেছেন হালিম ফকির, তীর্থ বিশ্বাস, মানস মহান্ত, স্বরাজ কুমার ঘোষ, দীপেন ভট্টাচার্য,গৌতম দাস বাউল প্রমুখ শিল্পীরা। বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তীও এখানে এসেছেন এদের উৎসাহিত করতে। এবারেও এই সমাজকল্যাণ মূলক অনুষ্ঠানে এসেছেন কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা সমাজসেবীরা। উপস্থিত ছিলেন জয়ন্ত দাস, পীযূষ দাস, স্বরাজ কুমার ঘোষ, জীবন বাগ, চঞ্চল পাল ও প্রকাশ সারদা। লোক, বাউল ও ভক্তিগীতি পরিবেশন করেন প্রবীর চৌধুরী,মানস মহান্ত, অভিজিৎ দাস, যাদব দাস বাউল, অমর দাস ও স্বরাজ কুমার ঘোষ। বাংলা ঢোলে ছিলেন গৌতম দাস, ধরণী মাজী ও আরো অনেকে। কবিতা পাঠে ছিলেন পরিচিত কবি সাধন বারিক। কবিতা পাঠের পাশাপাশি সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন সাংবাদিক অশোক দে। আশ্রম প্রতিষ্ঠাতা বিমানবাবার সৌজন্যে আসরটি মনোজ্ঞ হয়ে উঠেছিল।
আয়োজনের নেপথ্যে যেসব তরুণ সহায়তা করেছেন তারা হল বাহার চৌধুরী,মথুরা হাজরা(থুরাম), প্রিয়ংকা চৌধুরী,প্রভাত চৌধুরী এবং সুব্রত চৌধুরী।








Be First to Comment