Press "Enter" to skip to content

 আরজি করের পর এবার এনআরএস, নাইট ডিউটিতে নার্সের রহস্যমৃত্যু…! 

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১৩ আগস্ট, ২০২৬। মাস সেই আগস্ট !সেদিন ছিল ৯ আগস্ট, গতকাল ১২ ! আরজি কর কাণ্ডের আবহ কাটতে না কাটতে এবার কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল।

১২ই আগস্ট রাতে ডিউটি করার সময় হাসপাতালেরই একটি শৌচাগার থেকে ৩০ বছর বয়সী স্টাফ নার্স রূপালী বর্মনের নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় এন্টালি থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড স্কোয়াড ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ফের একবার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে চিকিৎসকমহলে।

দমদম নিবাসী রূপালী বর্মনের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।

 

 

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *