অর্জুন চক্রবর্তী : কলকাতা, ৭ অক্টোবর, ২০২৫।
আবার আসবে, দিন ক্ষন দেখে নয়।
ঝড়ের মত, কারুর তোয়াক্কা না করে।
কোনো জবাবদিহি না।
আসবে কিন্তু।
যেদিন ছাদ ফুঁড়ে চাঁদ উঁকি মারবে না।
এক খাবলা ভাতের জন্য মা শিশুর সাথে লুকোচুরি খেলবে না।
পিতা অরন্যদেব হয়ে প্রনাম গ্রহণ করবে।
পরের প্রজন্ম সম্ভ্রমের পরিভাষা বুঝবে ।
মানুষ প্রাণ দেবে মনুষ্যত্ব না।
সহমর্মিতা আগাছার মত ছেয়ে যাবে হৃদয়ের আনাচে কানাচে।
অতি দুর্নীতিপরায়ণ ভয়াবহ কিছুর আশংকায় দুমড়েমুচড়ে যাবে।
যেদিন কবি তার শব্দচয়ন ভুলে কবিতা লিখবে।
নারী মাথা উঁচু করে হেঁটে পার হবে নির্জন সাঁকো।
তার বুকের কাপড় খেলা করবে উত্তুরে হাওয়ার সাথে।
নির্লজ্জ নয় নির্ভিক সে।
যেদিন বাবা পরিনত হবে বন্ধু তে।
কাজল নিশ্চিন্ত সৌমিত্রের কাঁধে।
ঝড়ের মত কিছু একটা আসবে।
দিন ক্ষন না দেখে, পাঁজি নক্ষত্র পুজো আজান, পরোয়া না করে আসবে।
নারী মাথা উঁচু করে হেঁটে পার হবে নির্জন সাঁকো….।

More from BooksMore posts in Books »
- Literature, spirituality, and inner enquiry converge as Kartikeya Vajpai unveils his book…..
- বই মেলায় চিকিৎসক অমিতাভ ভট্টাচার্যের “১০টি অণু নাটক” এবং “ঘুরে বেড়াই দেশ-বিদেশে” বই দুটি প্রকাশিত হল….।
- Kaberir Rannaghar: A New Chapter in Bengali Cookbooks….
- Highlights from the Inauguration of 49th International Kolkata Book Fair 2026….
- 49th International Kolkata Book Fair 2026….
- Rooted Language, Shaped beyond Boundaries:Shabdo Bilasi Marks Anuradha Mazumdar’s Second Book…
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from PoemMore posts in Poem »

















Be First to Comment