অমর মিত্র : সাহিত্যিক, ১ জুন, ২০২৪। যে বাসটা বারাসত আলমপুর রুটে চলে ভায়া ডানলপ দক্ষিণেশ্বর, সেই বাস দাঁড়িয়ে ঘুমচ্ছে আমাদের পাড়ায়। ভোটের পুলিস নিয়ে এসেছে অথবা নানা পোলিং পার্টি। একদিন দেখলাম সেই রামপুরহাট, সিউড়ি, বাঁকুড়া, দুর্গাপুরের বাস, তা প্রায় শতখানেক, সারি দিয়ে বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে। এরা সব সশস্ত্র প্রহরী নিয়ে যাবে সিঙ্গুর, হুগলি, হাওড়ার নানা দিকে। প্রহরীরা উত্তর বঙ্গ থেকে এসেছে ভোট করিয়ে। নেমেছে স্পেশাল ট্রেন থেকে আমাদের চিতপুর রেল ইয়ারডে। তার ওপারে অপুর সংসারের অপু অপর্ণা সংসার পেতেছিল সত্যজিতের সিনেমায়। সেই সব সশস্ত্র প্রহরীরা নানা প্রদেশের। গোর্খা বাহিনীর যেমন ছিল, ছিল ইউপি, বিহার, রাজস্থান কিংবা উত্তরাখণ্ডের অগ্নিবীররা। প্রাত:ভ্রমণে গিয়ে এদের সঙ্গে দেখা হল। খুবই দায়িত্ব সচেতন সাবধানী তারা। আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, কাঁহা যা রহা? হাঁটছি কিঁউ? বলতে বলল ওপাশ দিয়ে যেতে। সেদিকে যে গনগনে রোদ উঠেছে। যাই হোক, সেই বেঁটেখাটো রাইফেলধারীকে জিজ্ঞেস করলাম, ঘর কাঁহা ভাইয়া। সে জবাব দিল না। খুবই গম্ভীর এবং দায়িত্ববান। আজ সকালে দেখলাম কত পুলিস। সকলে পোশাক পরে ঘড়ি দেখছে। থানা এলার্ট। ভোট আরম্ভ হবে। মনে পড়ে গেল আমিও ভোট নিতে গেছি অচেনা গ্রামে। মনে পড়ে প্রিসাইডিং অফিসারে শুরু, রিটার্নিং অফিসারে শেষ। রিটার্নিং অফিসার হয়ে বুঝেছিলাম ভোটে কি খাটনি। রাত সাড়ে বারোটায় ফিরে সকাল পাঁচটাতেও বেরতে হয়েছে। অব্জার্ভার মিটিং ডেকেছেন সকাল সাড়ে সাতটায় সেই ঠাকুর পুকুর পেরিয়ে জোকা না কোথায় আই আই এম, এর গেস্ট হাউসে। সেই সব গেছে এক দিন। এখন ভোট চলছে। উৎসবের মতোই লাগছে। আনন্দের সঙ্গে দিনটা কাটুক। আবার রামপুরহাটের গাড়ি, আলমপুরের গাড়ি, সেখানে ফিরে যাবে। প্রহরীরা নিজবাসভূমে কিংবা চাকুরিস্থলে। পোলিং পার্টি নিজ নিজ গৃহে। বলতে থাকবে ভালো মন্দ অভিজ্ঞতা। মূর্খ দরিদ্র ভারতবাসী আজ অধিকার প্রয়োগ করবে। তাদের ভালো হোক। সময়ে বৃষ্টি হোক। জলের অভাবে ফসল যেন না মরে। কারখানা খুলুক। মানুষ নির্ভয়ে বাঁচুক। মানুষের মঙ্গল হোক। মানুষ শান্তিতে বাঁচুক। এ হল ৫০ বছর আগের বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ের ছবি। ভোটের আগে অথবা পরের কোনোদিন।
মূর্খ দরিদ্র ভারতবাসী আজ অধিকার প্রয়োগ করবে। তাদের ভালো হোক। সময়ে বৃষ্টি হোক। জলের অভাবে ফসল যেন না মরে। কারখানা খুলুক। মানুষ নির্ভয়ে বাঁচুক। মানুষ শান্তিতে বাঁচুক…..।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।










Be First to Comment