গোপাল দেবনাথ/ সুজিত চট্টোপাধ্যায় :- পূর্ব কলকাতার বেলেঘাটার আই ডি হাসপাতালের পাশে একটি এপার্টমেন্টে শুটিং চলছে প্রান্তিকা প্রোডাকশন নিবেদিত “দুগ্গা” ছবির। শুটিং স্পটে গিয়ে দেখা গেল তিনতলার উপরে রাস্তার ধারে একটি ঘরের মধ্যে এক জন হলুদ গেঞ্জি পরা পুরুষ মানুষ বিছানার উপর রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে ঘরোয়া পোশাক পরা একজন মহিলা যার হাতে আছে শাঁখা পলা একটি ছুরি এবং তার থেকে রক্ত ঝরে পড়ছে, মহিলার মধ্যে কোনো বিকার নেই। পরিচালক অনুরাগ পতি এই দৃশটিকে নানান দিক থেকে তুলে রাখলেন। এ ছাড়াও পরিচালক অনুরাগ দুগ্গা ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের চিত্রগ্রহণ করলেন প্রত্যুষা,জয় সেনগুপ্ত এবং অনিন্দিতাকে নিয়ে। অর্ক ব্যানার্জির কাহিনী অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন দেবতনু। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সৌরভ ব্যানার্জি,সম্পাদনায় পবিত্র জানা। গানের কথায় অভিষেক চট্টোপাধ্যায়, সুরসৃষ্টির দায়িত্বে প্রিয়াঙ্ক, কার্যনির্বাহী প্রযোজক অভিজিৎ দে।
প্রান্তিকা প্রোডাকশন নিবেদিত ছবির কাহিনী গড়ে উঠেছে অস্তিত্ব সংকটের একটি মনস্তাত্বিক ঘটনাকে কেন্দ্র করে। দুগ্গা একটি নারী চরিত্র তাঁর জীবন জটিল সমস্যায় আক্রান্ত। অদম্য নারীশক্তির প্রতীক দেবী দূর্গা ছবির মুখ্য চরিত্র যেন দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে দেখা যাবে। মোটামুটি ভাবে এই শর্টফিল্ম টির দৈর্ঘ প্রায় ১৫ মিনিট। তিনদিন ধরে এই শর্ট ফিল্মটির শুটিং করা হয়েছে। আনুমানিক ব্যয় প্রায় ৪লাখ টাকা। প্রচারে রিদম এন্টারটেইনমেন্ট।












Be First to Comment