বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৭ অক্টোবর, ২০২৩। ২৮ তম ওয়েস্ট বেঙ্গল ওপেন স্টেট ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপ, যা Mkyokushin কাপ নামে পরিচিত, গত ১ ও ২ অক্টোবর দক্ষিণ কলকাতার হরিশ পার্কে অনুষ্ঠিত হয়েছিল।
শিবাজি গাঙ্গুলীর একাডেমি মাইন্ড অ্যান্ড বডি সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টটি ন্যাশনাল কারাতে ফেডারেশন, অল ইন্ডিয়া ফুল কন্টাক্ট কারাতে সংস্থা, কিয়োকুশিঙ্কাই ইন্ডিয়া এবং ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া (পিইএফআই) দ্বারা সমর্থিত ছিল।
১০টি ভাষায় ৭০০ টি চলচ্চিত্রের সাথে বিশিষ্ট অভিনেতা সুমন তলওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই মর্যাদাপূর্ণ ইভেন্টে বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। বিশ্বের নানান প্রান্তে প্রশংসিত বিশ্ব চ্যাম্পিয়ন এবং একাধিক রেকর্ডধারী হানশি শিবাজি গাঙ্গুলি প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। এই মেগা ইভেন্টের চেয়ারম্যান ছিলেন শিবায়ন গাঙ্গুলি।
১লা অক্টোবর রবিবার ব্ল্যাক বেল্ট সমাবর্তন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
সেনসেই শ্যামন্তক গাঙ্গুলী তার অসাধারণ কৃতিত্বের জন্য সম্মানিত হন। সেনসেই শ্যামন্তক গাঙ্গুলি ৩০ জুন এবং ১লা জুলাই হাঙ্গেরিতে উন্মুক্ত বিশ্বকাপে -৮০ কেজি বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি বিশ্ব টুর্নামেন্টে জায়গা পেয়েছেন। ২৫টি দেশের প্রায় ৪৫০ জন প্রতিযোগী সেই ইভেন্টে অংশ নিয়েছিল।
২৮ তম ওয়েস্ট বেঙ্গল ওপেন স্টেট ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপ- ২০২৩।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment