নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৩ ডিসেম্বর ২০২১।
গত ১২ ডিসেম্বর রবিবার কলকাতার এক অনুষ্ঠানে অ্যাসোচেম আয়ুষ ন্যাশনাল টাস্ক ফোর্স-এর চেয়ারম্যান ডা: সুদীপ্ত রায়কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এইচওএমআই) জাতীয় সভাপতি ডা: রামজি সিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন সংগঠনের জাতীয় যুগ্ম সম্পাদক ডা: শাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অরুণ ভাসতে, ডা: সুরেশ নাদাল প্রমুখ।
ডা: রায় তার ভাষণে হোমিওপ্যাথি চিকিৎসকদের জাতীয় প্রস্তাবিত ৫ ট্রিলিয়ন ডলার আর্থিক উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক অতিমারির সময়ে প্রথম ৯ মাসে আয়ুষ ক্ষেত্রে ৪৪ শতাংশ বৃদ্ধিতে সকলেই উৎসাহিত। ডা: রায় জানান, হোমিওপ্যাথি পণ্য ২০২৭ সালের মধ্যে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করবে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে। এব্যপারে ভারতের উল্লেখযোগ্য ভূমিকার উপরও নির্ভরতা রয়েছে।
আয়ুষ মন্ত্রক আয়ুষকে আন্তর্জাতিক আঙিনায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই আশাবাদী, এজন্য হোমিওপ্যাথির দ্বিতীয় বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবহার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তবে অতিমারী মোকাবিলায় সংবদ্ধ চিকিৎসা পদ্ধতিকেই অনুসরণ করতে হবে। ওমিক্রন প্রতিরোধে আয়ুষ মন্ত্রক করোনা প্রতিরোধের জন্য আর্সেনিক অ্যালবাম-এর মতো কোনোও ব্যবস্থা দিতে এগিয়ে আসবে। অ্যাসোচেম হোমিওপ্যাথি হাব নির্মাণে পশ্চিমবঙ্গ সরকার ও আয়ুষ মন্ত্রককে এগিয়ে আসার আহ্বান জানান। এতেই আয়ুষের বিশ্বায়নে হোমিওপ্যাথির সঠিক অবদান নির্ণয় করা সম্ভব হবে।
হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এইচওএমআই)….।
More from HealthMore posts in Health »
- Honouring Strength and Resilience: Manipal Hospital Rangapani and Lions Club of Siliguri Ananyo Felicitate Women Survivors…
- Kidney Care Society in association with Nephrocare India Observed World Kidney Day 2026 with Scientific Symposium to Promote Kidney Health Awareness….
- কেন নারীদের স্বাস্থ্যসেবা শুধু গর্ভধারণ ও বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়….।
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- Lighthouse Canton partners with Mission Smile to deliver free cleft surgeries in Krishnanagar….
- Celebrate Holi Safely: Manipal Hospital Rangapani Advises Cancer Patients to Take Precautions…..



Be First to Comment