নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ নভেম্বর ২০২৪। বিশ্বজুড়ে শুধুমাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতি বছর ১ কোটি ৭৭ লক্ষ মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্ট অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। হু-এর রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন রোগে ভুগে বিশ্বে যত মানুষের মৃত্যু হয় তার ৩১ শতাংশের জন্য দায়ী হৃদযন্ত্রের রোগ। এছাড়াও আর্থরাইটিস , রক্তাল্পতা, প্রদহ, অনিদ্রা, শারীরিক দুর্বলতা তো আছেই, যার জন্য খাদ্যাভ্যাস ও খাদ্যে পুষ্টির অভাব অনেকাংশে দায়ী।
তাই সুস্থ জীবনধারনের জন্য, হৃদযন্ত্র সুস্থ রাখার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় ভারসাম্য বজায় রাখা একান্ত আবশ্যক।
হার্ট এটাকের প্রবনতা কমাতে ও পুষ্টিহীনতা দূর করতে নতুন ফুড সাপ্লিমেন্ট বাজারে নিয়ে এল ইয়ার্ডল্যাবস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা। গত এক বছর ধরেই এই সংস্থার বেশ কয়েকটি ফুড প্রোডাক্ট বাজারে রয়েছে, যেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, পেটেন্টেড ও হিউম্যান ট্রায়ালের পর নিউট্রাসিউটিক্যাল পণ্য বলে সংস্থার দাবী।
কিউই ফলের নির্যাস থেকে প্রস্তুত ইয়ার্ডিফাইন, ইয়ার্ডল্যাবস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড উৎপাদিত এক অভিনব নতুন ফুড সাপ্লিমেন্ট।
YARDYFINE এর মূল উপাদান KFE -এর আবিষ্কর্তা নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ওষুধ বিভাগের শিক্ষক তথা নোবেল প্যানেলিস্ট অসীমকুমার দত্তরায়। অসীমবাবুর অন্তত ৪১৫ টি গবেষণাপত্র সর্বজনবিদিত । বহু বিষয়ে পেটেন্ট থাকা এই চিকিৎসাবিজ্ঞানী সাড়া ফেলে দিয়েছিলেন টম্যাটো ও কিউই ফলের নির্যাসে থাকা বিশেষ উপাদান কীভাবে ব্যবহার করে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতে সাহায্য করে এবং তা প্রমাণ করে। তিনি দেখিয়েছেন, কিউই ফলের ওই নির্যাস সংবহনশীল অনুচক্রিকার অতিসক্রিয়তা এবং এক জায়গায় জড়ো হওয়া কমায়। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ এবং রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানোর পক্ষেও সহায়ক। তাঁর এই গবেষণালব্ধ ফল কাজে লাগিয়ে তাদের নতুন ফুড সাপ্লিমেন্ট তৈরি করেছে ইয়ার্ডল্যাবস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড।
কলকাতার মহাজাতি সদনে এক অনুষ্ঠানে কিউই ফলের নির্যাস থেকে হার্ট অ্যাটাক প্রতিরোধকারী, জীবনদায়ী ও পুষ্টির পরিপূরক, এল-আর্জিনাইন সংবলিত ‘ইয়ার্ডিফাইন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর আবিষ্কর্তা অসীম কুমার দত্তরায়। তিনি বলেন, এই ফুড সাপ্লিমেন্ট নিয়ম মেনে ব্যাবহার করলে হার্ট এটাকের প্রবনতা অনেকটাই কমানো যায় এটা পরীক্ষামূলক ভাবে প্রমানিত।
এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
উল্লেখ্য এই সংস্থার ফুড সাপ্লিমেন্ট ও নিউট্রাসিউটিক্যাল বিভিন্ন পণ্য আগে থেকেই রয়েছে। এগুলিও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফুড সাপ্লিমেন্ট বলে সংস্থাটি জানিয়েছে।
ইয়ার্ডল্যাবের দুই বোর্ড ওফ ডাইরেক্টর সায়ন্তন রায়চৌধুরী ও ডক্টর সুবীর সরকার জানান, তারা এমন আরও প্রোডাক্ট বাজারে আনতে চান যেগুলিতে পুষ্টিগুণ তো আছেই, পাশাপাশি নির্দিষ্ট শারীরিক সমস্যা দূরে রাখতেও সাহায্য করে।
হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাচ্ছে কিউই ফলের নির্যাসে তৈরি নতুন ফুড সাপ্লিমেন্ট….।

More from BusinessMore posts in Business »
- South City Mall Redefines Valentine’s with Love Without Labels….
- FINE ACERS INTRODUCES DOLCE HOTELS & RESORTS TO INDIA IN STRATEGIC ALLIANCE WITH WYNDHAM….
- FADA Distributes 1,000 Helmets in Kolkata to Strengthen Road Safety Awareness….
- Crompton Brings India to the Global Stage through its recognition as World’s No.1 Ceiling Fan Brand….
- A Proud Milestone for FADA West Bengal….
- Senco Gold & Diamonds Launches ‘Elements of Love’ Campaign This Valentine’s Day, Unveiling Exquisite Diamond Jewellery Collections & Offers: Designs for everyday….
More from FoodMore posts in Food »
- ITC Master Chef launches Freshly Frozen Prawns with Piri Piri Masala….
- Ganesh Consumer Products Reinforces Culinary Legacy with New ‘Taste of Purity’ Campaign for Sooji and Maida…
- ITC Sunrise Pujor Saatkahon Brings Bengal’s Durga Puja Stories to Apeejay Kolkata Literary Festival 2026…
- Chowman Unveils Chowman Kitchen Diaries — A Social-First Kitchen Series for Home Cooks….
- Sundrex Oil Company Ltd.’s Rs. 32.25 crore SME IPO to open for subscription on 22nd December, 2025….Sundrex Oil Company Ltd.’s Rs. 32.25 crore SME IPO to open for subscription on 22nd December, 2025….

- Kolkata Foodpreneur Honoured for Culinary Vision….
More from HealthMore posts in Health »
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- The Earliest Win Starts At Zero—Apollo Cancer Centre, Kolkata launches Campaign ZERO TO HERO for World Cancer Day….
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
- 29th ACPCON 2026 to Bring Leading Pulmonologists and Experts to Kolkata….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
More from InternationalMore posts in International »
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।






















Be First to Comment