শুভদ্যুতি দত্ত, কলকাতা, ২০মে, ২০২০।বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের তান্ডবে রাজ্যে প্রথম এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ রাজ্যে উম – পুন – এর প্রথম বলির খবর হাওড়া জেলার শালিমারে। মৃতের নাম লক্ষ্মী সাউ (১৩) । আজ বিকেলে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের তান্ডবে নিজের বাড়িতেই সে মারা যায়। পুলিশ জানায়, তীব্র ঝড়ের দাপটে একটি স্ল্যাব খসে পড়ে তাঁর মাথার উপর। সে বাড়িতেই গেটের সামনে বিকেল চারটে নাগাদ দাঁড়িয়েছিল । তখন এই ঘটনা। ঐ ঘটনার পর ছুটে আসে পরিবারের লোকজন। প্রতিবেশীরাও আসেন। উদ্ধার কাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। তড়িঘড়ি তাঁকে এর পরপরই হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেছেন। বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ ঐ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, ঐ বাড়িটি অপরিত্যক্ত। হাওড়া পুরসভার তরফে ঐ বাড়িতে কেন আগেভাগে নোটিশ লাগানো হয় নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
হাওড়া জেলার শালিমারে উম – পুন এর প্রথম বলি এক কিশোরী।
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment