নিজস্ব প্রতিবেদক : মগরাহাট, ১৮ আগস্ট, ২০২৫। দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাটের ঐতিহ্যবাহী হরিশঙ্করপুর স্পেশাল এফ.পি স্কুলে উদযাপিত হল ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসনেহেনা বেগম জানিয়েছেন, সকালে জাতীয় পতাকা উত্তোলন তারপর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সহ দিনভর নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সহিদুল ইসলামের সহযোগিতায় এবার অনেক জাঁকজমকপূর্ণ ভাবে স্বাধীনতা দিবস পালিত হয়।
ডা. সহিদুল ইসলাম বলেন, “দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধের শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে আরও গভীরে প্রোথিত করতেই এই অভিনব উদ্যোগ।
তিনি বলেন,দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের অন্তর্গত হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত এই বিদ্যালয় বহু বছর ধরেই স্বাধীনতা দিবসকে বিশেষ মর্যাদায় পালন করে আসছে। এবছরও সেই ঐতিহ্য অটুট থেকেছে স্কুলের ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক নানা অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ডাঃ অশোক কোনার, ডাক্তার কল্লোল অধিকারি(শিলিগুড়ি),সমাজসেবী দাশু হালদার ও নার্গিস পারভিন।
হরিশঙ্করপুর স্কুলে ৭৯তম স্বাধীনতা দিবস পালন…।

More from EducationMore posts in Education »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।











Be First to Comment