“ডা: মণি ছেত্রী -র স্মৃতিতে ”
——————————————-
ডাঃদীপালোক বন্দ্যোপাধ্যায়।
শত ছয়ের প্রদীপ জ্বেলে
নিভে গেলে নীরব আলো,
পাহাড় জানে, আকাশ জানে—
কি এক শূন্যতা ঢালো।
শুধু ডাক্তার নন, তিনি ছিলেন
শিক্ষকেরও গুরু,
জীবন জুড়ে জ্ঞানের স্রোতে
করেছেন মানব সেবা শুরু।
স্টেথোস্কোপে শুধু শব্দ নয়,
শুনতেন মানুষের মন,
শিক্ষায়, সেবায়, স্নেহের ছোঁয়ায়
গড়েছেন কত জীবন।
আজও তাঁর সেই পথচলা
ধ্বনিত হয় অন্তরে,
মানবতার সেই মহাশিখা
জ্বলুক চিরকাল ধরে।

















Be First to Comment