Press "Enter" to skip to content

সের্গেই আইজেনস্টাইনের পরই রাশিয়ার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি…..।

Spread the love

জন্মদিনে স্মরণঃ আ ন্দ্রে ই তা র কো ভ স্কি

“দ্বিতীয় কোনো তীর সংগ্রহে রাখতে নেই। দ্বিতীয় তীর হাতে রাখলে প্রথমটির ব্যাপারে মনোযোগ নষ্ট হয়ে যায়। সবসময় মনে রাখতে হবে, হাতে সুযোগ কেবল একটা। ব্যাস, ওই একটা তীর দিয়েই লক্ষ্যভেদ করতে হবে।”

[ আন্দ্রেই তারকোভস্কি ]

বাবলু ভট্টাচার্য : জীবনটাকে এভাবেই দেখতেন রুশ চলচ্চিত্র তথা বিশ্বচলচ্চিত্রের কিংবদন্তি- আন্দ্রেই তারকোভস্কি।

সের্গেই আইজেনস্টাইনের পরই রাশিয়ার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি। সিনেমাকে তিনি যেভাবে কবিতা হিসেবে দেখেছেন, তা আধুনিক আর্ট ফিল্মের ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছে।

তারকোভস্কির মতে সিনেমার গূঢ় বৈশিষ্ট্য নিহিত কালচেতনায়। তাই সংকট, সমস্যা ও বিরোধের যুগে তিনি হেঁটেছেন সাম্যের পথে, বিপ্লবী চেতনায় আর জীবনবোধের উন্মেষণে।

শিল্পের উৎকর্ষের ব্যাপারে আপোষহীন তারকোভস্কির নির্মিত চলচ্চিত্রের সংখ্যা মাত্র সাতটি। সেগুলো হলো- ইভান’স চাইল্ডহুড (১৯৬২), আন্দ্রেই রুবলেভ (১৯৬৬), সোলারিস (১৯৭২), দ্য মিরর (১৯৭৫), স্টকার (১৯৭৯), নস্টাজিয়া (১৯৮৩) ও দ্য সেক্রিফাইস (১৯৮৬)।

তারকোভস্কি নির্মিত একমাত্র প্রামাণ্যচিত্র ‘ভয়েজ ইন টাইম’ (১৯৮২) ইতালি থেকে প্রযোজনা করা হয়। এছাড়া ফিল্ম স্কুলের ছাত্র থাকা অবস্থায় তিনি ‘দ্য কিলার’ (১৯৫৬), ‘দেয়ার উইল বি নো লিভ টুডে’ (১৯৫৯) ও ‘দ্য স্টিমরোলার এন্ড ভায়োলিন’ (১৯৬১) নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

এতো অল্পসংখ্যক চলচ্চিত্র তৈরি করলেও তার প্রত্যেকটি সৃষ্টি সত্য ও সুন্দরের উদ্দেশ্যে যাত্রাপথে এক একটি নজিরবিহীন দৃষ্টান্ত।

সৃষ্টিময় এ জীবনে ভেনিস চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব প্রভৃতি বিভিন্ন সম্মানজনক আসরে তিনি পুরস্কার লাভ করেন।

১৯৮৬ সালে মাত্র ৫৪ বছর বয়সে ফুসফুসের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণ করেন অসম্ভব মেধাবী এ চলচ্চিত্রকার। মৃত্যু তার সময়কে থামিয়ে দিলেও কালসচেতন তারকোভস্কি কালকে অতিক্রম করেছিলেন তার অসাধারণ সব সৃষ্টির মধ্য দিয়ে।

তারকোভস্কির সিনেমারীতি অনুসরণ করে কিংবা তার সিনেভাবনায় প্রভাবিত হয়ে সমসাময়িক ও পরবর্তী সময়ের রুশ এবং বিশ্বের বিভিন্ন নির্মাতারা নির্মাণ করেন যেসব চলচ্চিত্রে তারকোভস্কির স্বাক্ষর চিহ্নিত করা যায় সহজেই। এসব নির্মাতাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেক্সান্ডার ডিভিয়ানকো।

এছাড়া চার্লি চ্যাপলিন, জিন ভিগো, রবার্ট ব্রেসন, কেনজি মাইজোগুচি, আকিরা কুরোসাওয়া, লুইস বুনোয়েল, ইঙ্গমার বার্গম্যান, সের্গেই পারাজানোভের ছবিতেও ভাস্বর আন্দ্রেই তারকোভস্কি।

আন্দ্রেই তারকোভস্কি ১৯৩২সালে আজকের দিনে (৪ এপ্রিল) রাশিয়ার মস্কো শহরে জন্মগ্রহণ করেন।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.