শিখা দেব : নৈহাটি, ৩০ জুলাই, ২০২৪। সবুজ মেরুন ঝড়ে ছন্নছাড়া হয়ে গেল টালিগঞ্জ অগ্রগামী। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান দাপট দেখিয়ে ৫-১ গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে চলে এলো। এদিন শুরু থেকে মোহনবাগান আক্রমণের গতি বাড়িয়ে প্রতিপক্ষ দলকে প্রায় কোণঠাসা করে রাখে। প্রথম পর্বে কোনও গোল হয় নি।
তবে দ্বিতীয় পর্বে সবুজ মেরুন দলের ছক বদলে যায়। মোহনবাগানের চাপের কাছে এলোমেলো হয়ে যায় টালিগঞ্জের রক্ষণভাগ। ৫১মিনিটে প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোলে মোহনবাগান এগিয়ে যায়। তারপরে সবুজ মেরুন দলের চেহারা বদলে যায়। ৫৮, ৬৩ ও
৭০ মিনিটে পর পর তিনটি গোল করে হ্যাটট্রিক করে মোহনবাগানকে ৪-১ গোলে এগিয়ে দেন সুহেল ভাট। তারপরে নির্ধারিত সময়ে টালিগঞ্জ অগ্রগামীর শামিম গোল করে ব্যবধান কমান। সংযুক্ত সময়ে মোহনবাগানের সালাউদ্দিন গোল করে জয়কে নিশ্চিত করে দেন।
সুহেল ভাটের হ্যাটট্রিক, মোহনবাগানের দাপটের কাছে ছন্নছাড়া টালিগঞ্জ অগ্রগামী….।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment