পারিজাত মোল্লা : কলকাতা, ৭ মে ২০২৪। গত ৬ মে সোমবার পার্ক হোটেলে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে. জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেরার চেয়ারম্যান বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, দুই অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক দাস অধিকারী ও দীপক সাহা রায়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি নপড়াজিত মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যে ছিলেন সুখরঞ্জন দাশগুপ্ত, সঞ্জয় বর্ধন, চন্দ্রশেখর বাগ, কল্যাণ কুমার চক্রবর্তী সহ বিশিষ্টরা। আয়োজক সংগঠন অর্থাৎ ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম’ এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -” দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় কে.জে. বালাকৃষ্ণন জাতীয় মানবাধিকার রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এই মহান ব্যক্তিত্ব কে আমরা সম্মান জানাতে পেরে গর্বিত “। জানা গেছে, কেরালা রাজ্য নিবাসী হিসাবে সর্বপ্রথম তিনিই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে টানা তিন বছর ছিলেন। গত ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন। পরবর্তীতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। এদিন এই সংবর্ধনা প্রদান সভায় কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি প্রয়াত সুধেন্দ্রনাথ মল্লিক স্মরণে ‘সুধেন্দ্রনাথ মল্লিক রত্ন’ সম্মান জানানো হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে গত ৩ রা মার্চ হয়ে যাওয়া কুমুদ সাহিত্য মেলার কুমুদ সাহিত্য রত্ন সম্মান মানপত্র টি তুলে দেওয়া হয় নেতাজি গবেষক জয়দীপ মুখার্জি কে।
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম….।

More from CourtMore posts in Court »
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
- মাত্র দেড় মাসে অপরাধ দমনে অনন্য নজির গুসকারা বিট হাউস পুলিশের…।
- স্নাতকোত্তরে ল’ কোর্স শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে….।
- এটিএম কার্ড ফিরিয়ে দিল মঙ্গলকোটের ‘নিখোঁজ’ যুবক কে!….
- প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর….।
- তিন দিন ব্যাপী আইন নিয়ে সেমিনার আয়োজিত হলো কিংস্টন কলেজে….।
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।












Be First to Comment