শিখা দেব : কলকাতা, ২৯ মে ২০২৪। সুনীল ছেত্রী বিদায়ী ম্যাচ খেলতে কলকাতায় চলে এলেন। সঙ্গে কোচ ইগোর স্টিম্যাক ও অন্য খেলোয়াড়রা। আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় অংশ নেবে ভারতীয় ফুটবল দল কুয়েতের বিপক্ষে। এই খেলাকে ঘিরে এখন থেকে উন্মাদনা চরম জায়গায় পৌঁছে গিয়েছে। টিকিটের জন্যে অনুরোধের জোয়ার বইতে শুরু করেছে।বুধবার
সুনীল ছেত্রীকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন আই এফ এ সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব নজরুল ইসলাম ও রাকেশ ঝা। ছিলেন অল্প কিছু সমর্থক অভিনন্দন জানাতে। খেলার দিন আই এফ এর তরফ থেকে সুনীলকে বিশেষ সম্মান জানানো হবে। আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হবে।
সুনীল ছেত্রী বিদায়ী ম্যাচ খেলতে কলকাতায়….।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment