সুব্রত ঘোষ: কলকাতা, ৮ই জানুয়ারি২০২০.আজ ভারত জুড়ে সমস্ত বামপন্থী সংগঠনের ডাকা বন্ধের সমর্থনে লক্ষ মানুষের সতস্ফূর্ত যোগদান এই কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতিকে জোরাল ধাক্কা দিতে পারবে বলে মনে করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এই বন্ধ কে সমর্থন জানিয়েছে কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়ন। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি অবিলম্বে সরকারের ঘোষিত “জাতীয় নাগরিক পঞ্জি”(এন আর সি) এবং “জাতীয় জন পঞ্জি”(এন.পি.আর.) তৈরির প্রক্রিয়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধি, খাদ্য দ্রব্যের ফটকাবাজি ব্যবসা বন্ধ করতে হবে।সীমাহীন বেকারী রোধ এবং সকলের জন্য কর্ম সংস্থান করতে হবে। সার্বজনীন সামাজিক সুরক্ষা দিতে হবে সমস্ত কর্মচারীদের। মূল্য সূচকের সাথে পরিবর্তন সাপেক্ষে ২১০০০/- নূন্যতম মাসিক বেতন দিতে হবে। কাজ- শিল্প- মজুরির নিরাপত্তা দিতে হবে। আজ রাজ্যের বিভিন্ন জেলায় ধর্মঘট সফল বলে দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। এই দেশ জুড়ে ধর্মঘটের সমর্থনে বেলেঘাটার শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষ সহ বামপন্থী নেতৃত্ব বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন। এই বামফ্রন্টের মিছিল বেলেঘাটা সি.আই.টি.রোড অবরুদ্ধ করে।







Be First to Comment