শিখা দেব : কলকাতা, ২৫ ডিসেম্বর, ২০২৫। সম্প্রতি নেপালে সাফ ক্লাব কাপ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের সংবর্ধিত করলো ক্লাব। বড়দিনে এই অনুষ্ঠান উৎসবের চেহারা নিয়ে ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারীলাল লোহিয়া, সচিব রূপক সাহা, সহকারী সচিব ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, সন্দীপ আগারওয়াল, ফুটবল অপারেশন হেড থাংবৈ সিংটো,ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ও দেবব্রত সরকার সহ অন্যরা।
মহিলা ফুটবলারদের এই সাফল্যে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের তরফে ২৫ লক্ষ টাকার চেক। সেইসঙ্গে প্রত্যেককে লাল হলুদ উত্তরীয় এবং সুদৃশ্য শতবার্ষিকী কয়েন দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ফুটবলারদের সম্মানে কেক কাটা হয়।
ইস্টবেঙ্গলের এই সাফল্যকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন সচিব রূপক সাহা। সাফ ক্লাবের ট্রফি ইস্টবেঙ্গলকে গর্বিত করেছে বলেও জানান তিনি। আই ডব্লুএলে দল চ্যাম্পিয়ান হলে দ্বিগুন আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানান। অধিনায়ক ফাজিলার গলায় ছিল ট্রফি জয়ের তৃপ্তির কথা।
সাফ ক্লাব কাপ খেতাব জয়ী লাল হলুদ মেয়েদের সম্বর্ধনা…..।

More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from SportMore posts in Sport »












Be First to Comment