তৃষা দেবনাথ : কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০২৪। বর্ষ শেষে শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির ষষ্ঠবর্ষের নৃত্যানুষ্ঠান সাড়ম্বরে পালিত হল হাওড়ার শরৎ সদনে। অসাধারন নৃত্য শৈলীর দক্ষতায় উপস্থিত দর্শকদের মন জয় করে নেয় শিশু থেকে কিশোর এমনকি বড়রাও।
নৃত্য পরিচালক উমা মণ্ডল, সমীর খান ও রাখি সহ অন্যান্য নৃত্য পরিচালকরাও নজর কাড়া পরিবেশণ করেছেন বাংলার মাটির গানে, আধুনিক গানের এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, আশা ভোঁসলে কে উৎসর্গকৃত গাওয়া অনন্য গানগুলি নিয়ে নৃত্যের ডালি। সৃজনী সরকারের একক নৃত্য “মেরে ঢোলনা” এবং কৃষ্ণা ডান্স একাডেমির
ক্ষুদে শিক্ষার্থীদের নাচ এক কথায় বেশ আনন্দদায়ক।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সংস্থার মুখপাত্র প্রদীপ মুখার্জী, সহ সভাপতি দেবব্রত মণ্ডল, সংবর্ধিত হলেন সুধীন চ্যাটার্জী, ,ড: সুজয় চক্রবর্তী, বিশ্বনাথ দাস, গোবিন্দ সাহা, রাহুল মণ্ডল, সমাজসেবী সনজিৎ সিং রাজবংস সহ আরো অনেকে।
ষষ্ঠবর্ষের শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির অসাধারণ নৃত্যানুষ্ঠান….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment