গোপাল দেবনাথ :কলকাতা ২৪ আগস্ট ২০২৪। শ্রী শ্রী ভগবান পার্থসারথী মন্দির কমিটির পরিচালনায় আগামী সোমবার ২৫ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমদিন রবিবার পার্থসারথী সেবা নিকেতনের উদ্যোগে বি পি পোদ্দার হাসপাতালের সহায়তায় এক্সিকিউটিভ স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবির চলবে বেলা ১ পর্য্যন্ত। এই স্বাস্থ্য শিবিরে সি বি সি, কোলেস্টেরল, এস জি পি টি, এস জি ও টি, ক্রিয়েটিনিন, ইউরিক এসিড, রক্তের শর্করা, ই সি জি, ইকো, চক্ষু পরীক্ষা সহ অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ। সব সুবিধা পাওয়া যাবে মাত্র ১০০/-টাকার বিনিময়ে। সেইসাথে দেওয়া হবে বহু সুবিধাযুক্ত গোল্ড সদস্য কার্ড।
এইসব তথ্য জানালেন সংস্থার সম্পাদক অরূপ চক্রবর্তী। জন্মাষ্টমীর দিন সারাদিন ধরে চলবে পূজার্চনা এবং বিকেলে কৃষ্ণ সাজা প্রতিযোগিতা। মঙ্গলবার ২৬ আগস্ট সারাদিন ধরে চলা এই পূজা কার্য্য সন্ধ্যে বেলায় মন্দির প্রাঙ্গনে বিশাল যজ্ঞের মাধ্যমে শেষ হবে।
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক্সিকিউটিভ স্বাস্থ্য পরীক্ষা….।

More from InternationalMore posts in International »
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।






Be First to Comment