প্রিয়রঞ্জন কাঁড়ার : কলকাতা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬। শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পূণ্য জন্মতিথিতে সশ্রদ্ধ প্রণতি।
প্রতি বছর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আয়োজিত নগর সংকীর্তনগুলিতে এই গানটি অবশ্যম্ভাবী শুনতে পাবেন, “এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে।” স্বভাবতই প্রশ্ন উঠবে, ঠাকুর কেন “নূতন” মানুষ? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের দুটি ছত্র স্মরণীয়,
“বহু সাধকের বহু সাধনার ধারা,
ধেয়ানে তোমার মিলিত হয়েছে তারা।”
স্বামী বিবেকানন্দ এক চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, “He (Sri Ramakrishna) was the embodiment of all past religious thoughts of India. His life alone made me understand what the Shastras really meant, and the whole plan and scope of the old Shastras.”
ঠাকুর সেই “অচিনে গাছ”, যাঁর কাছে নতজানু হয়ে মহাকবি গিরিশচন্দ্র ঘোষ করজোড়ে বলেছিলেন, “বাল্মিকী, ব্যাস যাঁর কথা বলে অন্ত করতে পারেননি, আমি তাঁর সম্বন্ধে বেশি আর কী বলতে পারি?”
যে সাধকের কাছে সমন্বয়ই ছিল শেষ কথা, যাঁর দ্বারা কখনও কোনও ভক্তের অনাদর বা প্রত্যাখ্যান হয়নি, সেই সত্যস্বরূপ, প্রেমমূর্তি, আনন্দময় পুরুষ, পরমভাগবত শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রীরামচন্দ্রের সত্যবাদিতা, শ্রীকৃষ্ণের সমন্বয় বার্তা, শ্রীশঙ্করের বিচারশক্তি, শ্রীচৈতন্যদেবের প্রেমভক্তিরস, শ্রীবুদ্ধের হৃদয়, শ্রীযীশুর করুণা সকল গুণ ও ভাবের পূর্ণ বিকাশ দেখা যায়৷
অন্যান্য অবতার বা ধর্মাচার্যের জীবনে নারী জাতিকে দূরে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ গুরুপদে বরণ করেছিলেন এক নারীকেই। নারীকে তিনি দেখেছিলেন মা আনন্দময়ীর রূপে। “যত মত, তত পথ” ভাবের প্রবক্তা ঠাকুরের বিনয়ভাব ও আত্মভাব বা বিশ্বাসকে সশ্রদ্ধ স্মরণ ও অনুসরণ করার শপথ রইলো আজকের দিনে।
শ্রীশ্রীরামকৃষ্ণ গুরুপদে বরণ করেছিলেন এক নারীকেই। সেই নারীকে তিনি দেখেছিলেন মা আনন্দময়ীর রূপে…..।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- কেন নারীদের স্বাস্থ্যসেবা শুধু গর্ভধারণ ও বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়….।
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।







Be First to Comment