নিজস্ব প্রতিনিধি : উলুবেড়িয়া, ১২ ডিসেম্বর, ২০২৪।নিখিল ভারত শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য্য ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজের প্রিয় শিষ্য ও প্রতিষ্ঠানের পূর্বতন আচার্য্যদেব তথা বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রাক্তন অধ্যক্ষ নিত্যলীলাপ্রবিষ্ট ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের জন্ম শতাব্দী সমারোহ অনুষ্ঠিত হতে চলেছে। এ উপলক্ষে মঠের বর্তমান আচার্য্য পূজ্যপাদ ত্রিদন্ডীস্বামী শ্রীমদ্ভক্তিবিচার বিষ্ণু গোস্বামী মহারাজের নির্দেশনা ও উপস্থিতিতে এবং শ্রীধাম মায়াপুরের শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের মঠরক্ষক ত্রিদন্ডীস্বামী শ্রীমদ্ভক্তিবৈভব নারায়ন মহারাজের ব্যাবস্থাপনায়
হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত করাতবেড়িয়া গ্রামে ইউনাইটেড ভাটার ময়দানে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর বিশাল নগর সংকীর্তন ও ধর্ম সভার আয়োজন করা হয়েছে।
১৪ই ডিসেম্বর শনিবার শ্রীধাম বৃন্দাবন,পুরী ও মায়াপুর থেকে পাঁচ শতাধিক আচার্য,সন্ন্যাসী, ব্রম্ভচারী ও সহস্রাধিক ভক্তের উপস্থিতিতে সমবেত আরতি ও মাঙ্গলিক মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হবে। অপরাহ্ন ৩ ঘটিকায় শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী গুরু মহারাজের বিগ্রহ দিব্য সুরম্য সুশোভিত রথে করে ভুবনমঙ্গল শ্রী হরিরাম সংকীর্তনের সঙ্গে নগর ভ্রমণ করবে।
১৫ই ডিসেম্বর রবিবার সকাল এবং সান্ধ্য অনুষ্ঠানে শ্রীল গুরুদেবের মহিমা কথামৃত পরিবেশিত হবে। সকাল ১০ টা থেকে নানাবিধ সুগন্ধ দ্রব্যাদি দ্বারা শ্রীল গুরুদেবের মহা অভিষেক, পূজা, বহুবিধ সুমিষ্ট ব্যঞ্জনাদির সঙ্গে ভোগ নিবেদনের পর আরতি। অনুষ্ঠান শেষে সকল ভক্তের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে।
শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….

Be First to Comment