গোপাল দেবনাথ: কলকাতা, ৭ই,জানুয়ারি ২০২০. কলকাতার চৌরঙ্গি ওয়াই এম সি এর হলে বোস ক্রিয়েটিভ মিডিয়ার প্রণয় বোস দুটি সিনেমার কথা ঘোষণা করলেন। প্রথমটি “হিডেন স্টোরি” এবং দ্বিতীয়টি “সিন্ডিকেট” প্রথম সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করবেন সুমন দত্ত মজুমদার। সঙ্গীত পরিচালনা করবেন ডি.এম.মনিকা, চিত্রগ্রহণ করবেন শুভেন্দু। এই সিনেমায় অভিনয় করবেন বোধিসত্ত্ব মজুমদার, স্বান্তনা বসু, সুদীপ মুখার্জী, কাঞ্চনা সহ অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরা। এই সিনেমার শ্যুটিং হবে কলকাতার বিভিন্ন জায়গায় এবং চাকদহর ভাঙ্গা রাজবাড়িতে। এই সিনেমা গড়ে উঠবে সিনেমার বাইরে গজিয়ে ওঠা এক অবৈধ ফিল্ম জগৎকে নিয়ে। এই অবৈধ ফিল্ম জগতের লোকেরা প্রতি মুহূর্তে সেইসব ছেলেমেয়েদের প্রতারিত করে যারা রুপালি পর্দার টানে সঠিক জায়গার খোঁজ না পেয়ে এইসব বাজে লোকেদের হাতে এসে পড়ে। এই রকম এক অসাধু ম্যানেজার ও বহুদিন কাজ না পাওয়া এক চিত্র পরিচালকের নতুন করে কাজ শুরু করার জন্য অসাধু চক্রান্তের প্রতিচ্ছবি ‘হিডেন স্টোরি’। আর সেই চক্রান্তের জালে জড়িয়ে পড়ে চারটি মেয়ে- অর্পিতা, অলিভিয়া, সায়ন্তনী ও সিমরান। তবে এই চারজনের মধ্যে এক জনের মনে ছিল ছোটবেলায় দেখা একটি ঘটনার প্রতিশোধ নেওয়ার তাগিদ। আর ধীরে ধীরে সেই প্রতিশোধকে বাস্তবে রূপায়িত করার গল্পই হচ্ছে ‘হিডেন স্টোরি’ এই মাসেই এই সিনেমার শ্যুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক সুমন। দ্বিতীয় সিনেমা সিন্ডিকেট শুরু হবে ‘হিডেন স্টোরি’র শ্যুটিং শেষের পর। এই সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ভাস্কর, পরিচালনা করছেন শঙ্কর দে (প্রদীপ) সহযোগী পরিচালনা সুমন দত্ত মজুমদার। সিন্ডিকেটের গল্পের বিষয়বস্তু হল অন্ধকার জগতের কিছু ঘটনাকে তুলে ধরা হবে। হয়ত বাস্তব জীবনে আমরাও এই সব মানুষের মুখমুখি হয়েছি। সমাজের বিভিন্ন শ্রেণীর চার যুবক যাদের মনে ছিল সুনামের সাথে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু সমাজের উচ্চশ্রেণীর প্রতারণার জালে জড়িয়ে পড়ে পরিণত হল চার কুখ্যাত সমাজ বিরোধী রূপে। মন থেকে হারিয়ে গেল বড় হওয়ার স্বপ্ন। শুরু হল বেঁচে থাকার কঠিন লড়াই। এই ঘাত- প্রতিঘাতের মধ্য দিয়ে চার যুবকের এগিয়ে চলার কাহিনী হল “সিন্ডিকেট” এই সিনেমার মধ্য দিয়ে সমাজের এই সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদের গল্প পাওয়া যাবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক প্রণয় বোস, পরিচালক সুমন দত্ত মজুমদার, বোধিসত্ব মজুমদার, শিউলি রামানি, সঙ্গীত পরিচালিকা মনিকা, পরিচালক শঙ্কর দে। এই দুই সিনেমার প্রযোজক প্রণয় বোস জানালেন আমার কোন মুনাফা চাইনা। সিনেমা মানুষের মনজয় করতে পারলেই আমার মুনাফা পাওয়া হয়ে যাবে। সহযোগিতায়- বোস এন্ড দে এন্টারপ্রাইজ।











Be First to Comment