গোপাল দেবনাথ – এই প্রথম জুটি বাঁধলেন শুভশ্রী ও পরমব্রত। সিনেমার নাম “হাবজি-গাবজি” পরিচালক রাজ চক্রবর্তী। নায়ক পরমব্রতর সাথে যাত্রা শুরু করলেন নায়িকা রাজঘরণী। রাজের সিনেমা মানেই একটু আধুনিক গল্প,যেই গল্প বর্তমান সমাজের কথা বলবে। ইন্সট্রাগ্রামে ছবি পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন পরিচালক রাজ। বর্তমান যুগে ছোট থেকে বড়ো,এই সময়ে সবাই নেট কেন্দ্রিক হয়ে পড়েছে। সর্বক্ষণ হাতে মোবাইল, কানে গোঁজা হেডফোন, আজকের এই সমাজে কম বেশী সবাই বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। নেটের দুনিয়ায় কোথাও যেন হারিয়ে যাচ্ছে শৈশব। নবপ্রজন্মের জন্য সর্বনাশ হতে পারে এই মোবাইল আসক্তি। আট থেকে আশি, সকলেই প্রায় মোবাইল স্ক্রিনে মন মজিয়েছে। সোশ্যাল মিডিয়া হোক কিংবা বিনোদন প্ল্যাটফর্ম, সর্বক্ষণের সঙ্গী সেই মোবাইল ফোন। কিন্তু তা অত্যন্ত ক্ষতিকারক। এই ধরনের গল্প কেন্দ্র করেই তৈরি হচ্ছে রাজের ‘হাবজি-গাবজি’-র গল্প। ছবিতে এক মায়ের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। ছবিতে পরমব্রত-শুভশ্রী ছাড়া আর কোন কোন অভিনেতা অভিনেত্রী অভিনয় করবেন এই সিনেমায় এখনই জানাতে চাননা পরিচালক রাজ চক্রবর্তী।







Be First to Comment