গোপাল দেবনাথ : কলকাতা, ৫ অক্টোবর, ২০২৩। সাংবাদিকদের উপর অত্যাচার সারা বিশ্বের সাথে আমাদের দেশেও আকছার হয়। মনমতো খবর প্রচার না হলেই সাংবাদিকদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়ে যায়। সেটা সরকারি বা বেসরকারি পর্যায়েও হয়ে থাকে। গত ৩ অক্টোবর মঙ্গলবার দিল্লিতে প্রবীণ সাংবাদিকদের উপর পুলিশি অত্যাচার ও আকারণে হয়রানির প্রতিবাদে দেশজুড়ে বিভিন্ন মাধ্যমের সাংবাদিক সহ নানান সংবাদ মাধ্যম এই নিগ্রহের প্রতিবাদে সরব হয়েছেন।

আন্দোলনের শহর কলকাতা ও এই বিষয়ে পিছিয়ে নেই। এই বাংলায় যে দুটি সাংবাদিকদের সংগঠনের সদস্যরা এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন সেই সংস্থা দুটি হলো কলকাতা জার্নালিস্ট’স ক্লাব এবং প্রেস ক্লাব কলকাতা। বৃহস্পতিবার প্রেসক্লাব কলকাতার উদ্যোগে চূড়ান্ত নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাব কলকাতার ময়দান টেন্ট থেকে একটি প্রতিবাদী পদযাত্রা বের হয়ে ময়দানে অহিংসার প্রতীক মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশ ঘুরে প্রেসক্লাবে এসে পদযাত্রা শেষ হয়।
পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রেসক্লাব কলকাতার সম্পাদক কিংশুক প্রামানিক, সভাপতি স্নেহাশিস শুর সহ অন্যান্য বর্ষীয়ান সদস্যদের উপস্থিতি ছিল নজরকাড়া। এই দিনের পদযাত্রায় ক্যালকাটা জার্নালিস্ট’স ক্লাব এর সম্পাদক ইমন কল্যাণ সেন সভাপতি প্রান্তিক সেন, বরিষ্ঠ সাংবাদিক শম্ভু সেন সহ এই সংগঠনের সদস্যদের উপস্থিতি সকলের নজর কেড়েছে।

নিউজ পোর্টালের সাংবাদিকদের অকারণে হেনস্থার প্রতিবাদে বিভিন্ন সংবাদমাধ্যমের অবসরপ্রাপ্ত ও কর্মরত সাংবাদিকগণ পদযাত্রায় অংশগ্রহণ করে বুঝিয়ে দেন কোন সাংবাদিক হেনস্থার শিকার হলে অন্যান্য সাংবাদিকরাও পাশে আছে।











Be First to Comment