নিজস্ব প্রতিনিধি : কলকাতা , ২৭ জুন ২০২৫। : রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডে রথ যাত্রার পূণ্য লগ্নে সূচনা হলো সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের। ভারত সরকার অনুমোদিত এই কম্পিউটার সাক্ষরতা মিশন রাজ্যের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইন্সটিটিউটের কাছে সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশন এর অন্তর্গত কম্পিউটার স্বাক্ষরতা মিশনের শুভ সূচনা করলেন রাজপুর সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলন সরকার, নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের কর্ণধার শম্ভু সাহু, ২১ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট অভিজিৎ রায়, এবং নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষিকাবৃন্দ সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের পক্ষ থেকে সম্ভু সাউ জানান গরীব ও দুস্থ পরিবারের ছেলে মেয়েরা যাতে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নূন্যতম শর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের ব্রাঞ্চ খোলা হবে। কম্পিউটারের বেসিক থেকে শুরু করে বিভিন্ন কোর্সগুলি যাতে ছাত্রছাত্রীরা সহজেই উপলব্ধ করতে পারে তার জন্য দক্ষ শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দেবেন।
কাউন্সিলর মিলন সরকার জানিয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত পিছিয়ে পড়া ২১ নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা কম খরচে যাতে কম্পিউটার প্রশিক্ষণ পায় তার জন্য এই উদ্যোগ নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট। এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী দিনে এই এলাকার ছেলে মেয়েরা যাতে কম্পিউটার প্রশিক্ষণ পান এবং পৌরসভার দিক দিয়ে যদি কোনো কোনোরূপ সাহায্যের দরকার পড়ে তাহলে তিনি সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের পাশে থাকবেন।
রথযাত্রার পূন্য লগ্নে সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের সূচনা…।

More from EducationMore posts in Education »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
- Basant Panchami 2026: Where Knowledge and Patriotism Converge at iLEAD….
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।











Be First to Comment