নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ১৬ নভেম্বর, ২০২৫। ১২৬তম বেটন কাপে চ্যাম্পিয়ন হল সেনা একাদশ(লাল) দল। রবিবার বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামে ভারতীয় বায়ু সেনা দলকে হারাল ২-০ গোলে সেনা দল। ফাইনাল ম্যাচ দেখতে এদিন স্টেডিয়ামে প্রচুর দর্শক এসে ছিলেন। বলতে পারা যায় হকি মাঠে এত দর্শক বহুদিন পর দেখা গেল কলকাতায় বেটন কাপ হকিতে। খেলা শুরুর সময় থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে বেশ জমে ওঠে খেলা। প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের খেলার ৩৭ মিনিটে সিমরানদীপ সিংয়ের ফিল্ড গোলে সেনা একাদশ (লাল) দল এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারের শেষ লগ্নে ধরিয়াল সিং যাদবের গোলে সেনা একাদশ ২-০ গোলে এগিয়ে যায়। এরপরই প্রবল আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেনা দল। তারা খেলার উপর নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে। বিক্ষিপ্তভাবে আক্রমণে উঠে এলেও বায়ু সেনা আর গোলের ব্যবধান কমাতে পারেনি।
সারা ম্যাচে দশটি পেনাল্টি কর্নার পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি বায়ু সেনারা। ম্যাচ শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, হকি বেঙ্গলের সভাপতি তথা দমকল মন্ত্রী সুজিত বসু।
যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SportMore posts in Sport »












Be First to Comment