সায়ন দেবনাথ : রূপনারায়ানপুর, ২৩ মার্চ ২০২৪। হিন্দুস্থান কেবলসের বেসিক স্কুলের বড়দিদিমনি ছিলেন শ্রদ্ধেয়া আরতি কোলে, তাঁর স্মরণে এবং তাঁর প্রতি সম্মান প্রদানে নারী দিবসে এখানে রক্তদান শিবিরটি গত তিন বছর ধরে অনুষ্ঠিত হয়ে চলেছে। তিনি শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন এবং এখানে সকলের পরম প্রিয়, মনের কাছের ও শ্রদ্ধার একজন হয়ে উঠেছিলেন।তিনি স্কুল থেকে অবসর নেওয়ার পরও তাঁর প্রতি সাধারণ মানুষ ও সাধারণ ছাত্র ছাত্রীদের প্রগাঢ় শ্রদ্ধা থেকে গিয়েছে।
সেই মহীয়সী শিক্ষিকাকে স্মরণ করলো রূপনারায়নপুরের মানুষ।
হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গিয়েছে বছর পাঁচেক আগে, এলাকাটি এখন প্রায় ধ্বংসস্তূপ। সেখানেই ১৯৯২ সালে গড়ে ওঠে ‘উজ্জীবন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের উদ্যোগেই সারা বছর অনুষ্ঠিত হয় নানা সমাজকল্যাণমূলক কাজ। এ বছর আন্তর্জাতিক নারী দিবসে শুধুমাত্র নারীদের নিয়ে স্বেচ্ছা রক্তদান উৎসবের সাক্ষী হন হিন্দুস্তান কেবল ও রূপনারায়ণপুরের এলাকাবাসী। ৭৩ জন মহিলা এইদিন রক্তদান শিবিরে সামিল হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর থানার ওসি নাসরিন সুলতানা, ডক্টর সঞ্জয় ঘোষ, ডক্টর দেবাশিস মণ্ডল, রক্তদান আন্দোলনের রাজ্য সম্পাদিকা তনিমা ধর, ডক্টর অঙ্কিতা রায়, সংস্থার সভাপতি রাধেশ্যাম মুখার্জি, সহ সম্পাদিকা এমিলি মণ্ডল সহ বিশিষ্টরা।
মহিলাদের রক্তদানে সমৃদ্ধ হিন্দুস্থান কেবলসের রক্তদান শিবির….।

More from HealthMore posts in Health »
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- The Earliest Win Starts At Zero—Apollo Cancer Centre, Kolkata launches Campaign ZERO TO HERO for World Cancer Day….
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
- 29th ACPCON 2026 to Bring Leading Pulmonologists and Experts to Kolkata….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
More from InternationalMore posts in International »
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।











Be First to Comment