ইন্দ্রজিৎ আইচ : দত্তপুকুর, ৮ জানুয়ারি, ২০২৪। সম্প্রতি দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল – “দত্তপুকুর নাট্যোৎসব ২০২৩”। ১৯৯০ সালে নাট্য দল গঠনের পর থেকেই দত্তপুকুর দৃষ্টি তাদের বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক গঠনমূলক কর্মকান্ডের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। দৃষ্টির সেই সাংস্কৃতি চর্চার আরও এক অন্যতম নিদর্শন হল এবারের এই নাট্যোৎসব- ২০২৩। দৃষ্টির নিজস্ব শিল্পচর্চা কেন্দ্র ‘শিল্পশালা’য় শুরু হয় এই উৎসব। উৎসবের প্রথম দিন উদ্বোধনে উপস্থিত ছিলেন – গোবরডাঙা শিল্পায়নের কর্ণধার ও পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমির সদস্য আশিস চট্টোপাধ্যায়, গোবরডাঙা নকশার কর্ণধার আশিস দাস, ভাবনা জংশনের কর্ণধার অভীক ভট্টাচার্য এছাড়াও এদিন উপস্থিত ছিলেন স্থানীয় ২১৪ নং পার্টের পঞ্চায়েত সদস্য দীপেন্দু কুমার রায় ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুব্রত রায়।
এবারের নাট্যোৎসবের তিন দিনে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হয়। প্রথম দিনের প্রথম নাটকটি হল- “জোনাকিরা”, নাট্যকার- দেবাশিষ হালদার, নির্দেশনা- ঐশী ভট্টাচার্য্য, প্রযোজনা- দত্তপুকুর দৃষ্টি। দ্বিতীয় নাটক – ” আশ্চর্য মানুষ “, নির্দেশনা- আশিস দাস, প্রযোজনা – গোবরডাঙা নকসা। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় নাটক – ” আব্বুলিস “, নাটক ও নির্দেশনা- সৌমেন রায়, প্রযোজনা – আলোর পাখি দত্তপুকুর। দ্বিতীয় নাটক – ” জাঁতা বুড়ির কুয়ো “, নাট্যরূপ ও ভাবনা – ভাস্কর মুখার্জি, প্রধান উপদেষ্টা – বুদ্ধদেব ভট্টাচার্য্য, প্রযোজনা – দত্তপুকুর দৃষ্টি।
এই নাট্যোৎসবের তৃতীয় দিন বিশেষ আকর্ষণ ছিল দত্তপুকুর দৃষ্টির নবতম প্রযোজনা – “তোমার চোখে “, নাটক ও নির্দেশনা – ঐশী ভট্টাচার্য্য, প্রযোজনা – দত্তপুকুর দৃষ্টি। দ্বিতীয় নাটক- “লাঠি”, নির্দেশনা- জীবন অধিকারী, প্রযোজনা – গোবরডাঙা নাবিক নাট্যম। উৎসবের এই শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিশিষ্ট নাট্য গবেষক ডঃ আাশিস গোস্বামী, মধ্যমগ্রাম ঋতম নাট্য গোষ্ঠীর কর্ণধার গৌতম সেনগুপ্ত এবং গোবরডাঙা নাবিক নাট্যম এর কর্ণধার জীবন অধিকারী।
তিনদিন ব্যাপী চলা এই নাট্যোৎসবের শেষদিনে দত্তপুকুর দৃষ্টির কর্ণধার বুদ্ধদেব ভট্টাচার্য্য তাঁর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সকল অতিথি ও সাধারণ দর্শকবৃন্দেরা প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে আগামীতেও এই শিল্প তথা নাট্য চর্চার পাশে থাকার শপথ গ্রহণ করেন।
মহা সমারোহে পালিত হলো তিন দিনের দত্তপুকুর দৃষ্টির নাট্য উৎসব ২০২৩….।

More from CultureMore posts in Culture »
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- MSP PARIVAAR CELEBRATES AMRIT MAHATSOV BY FONDLY REMEMBERING THE LIFE LESSONS OF BHAGAWAT GITA….
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
More from EntertainmentMore posts in Entertainment »
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
- Country Club Welcomes New Year 2026 with Grand Pan-India Celebrations…
More from InternationalMore posts in International »
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা….।
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- ২৩ গোলের বিরাট জয় মোহনবাগানের….।
- স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়….।
More from Theater/DramaMore posts in Theater/Drama »
- গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী….।
- গোবরডাঙায় সন্মানিত হলেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্য্য….।
- সুভাষগ্রামে মিউনাসের নাট্য আখড়া। সংবর্ধিত হলেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য্য…।
- আহিরির নাট্যোৎসব এবার দশম বর্ষে পদার্পন করলো…।….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…



















Be First to Comment