বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৪ জানুয়ারি, ২০২৫। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিবস উপলক্ষে মহাজাতি সদনে প্রতিবারের মতো এ বছরও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ এবং মহাজাতি সদন, অছি পরিষদের যৌথ উদ্যোগে
পালন করা হলো বিশেষ দিনটি। বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সদনের বাইরে পতাকা উত্তোলন
করলেন। ঠিক বারোটা বেজে পনেরো মিনিটে মঙ্গল শঙ্খধ্বনি দিয়ে স্মরণ করা হলো নেতাজি সুভাষচন্দ্রের জন্মমুহূর্ত। দেশাত্মবোধক কবিতার আবৃত্তির আবহে আমন্ত্রিত অতিথিবর্গ নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। নেতাজিকে শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাঁজা, অছি পরিষদের সদস্য সুধাংশুশেখর দে, ডাক্তার পার্থপ্রতিম হাজারি, মহাজাতি সদনের মাননীয় সচিব নুরুল হুদা সহ বিশিষ্টজন।
‘বাংলার মাটি বাংলার জল’… রাজ্য সংগীত দিয়ে হলো অনুষ্ঠানের শুভ সূচনা। মাননীয় অতিথিদের মূল্যবান বক্তব্য এবং এদিনের স্মারক বক্তা অধ্যাপক ভাস্কর চক্রবর্তীর *নেতাজীর চেতনায় ভারতীয় গণতন্ত্র ও সমন্বিত সমাজ* ‘ শীর্ষক স্মারক বক্তৃতা ছিল সভার প্রথম পর্বের উল্লেখ্য আকর্ষণ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নাচ গান অভিনয়ের মধ্য দিয়ে দেশাত্মবোধক অনুষ্ঠান।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মহাজাতি সদনে মহাসমারোহে নেতাজি স্মরণ….।

More from CultureMore posts in Culture »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
More from InternationalMore posts in International »
- জিটো হেলথ ক্লিনিকের দ্বিতীয় শাখার উদ্বোধন লেক অ্যাভিনিউ, কলকাতায়….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….

Be First to Comment