সায়ন দেবনাথ : মন্মথপুর, ১৫ আগস্ট, ২০২৫। ৭৯তম স্বাধীনতা দিবসে দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্রগ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির সারাদিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল স্বাধীনতা দিবস।
সকালে সঙ্ঘের বিশিষ্ট সন্ন্যাসী, অতিথি ও স্থানীয় গুণীজনদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দেশপ্রেমের আবহে ভরে ওঠা এই আয়োজনের অংশ হিসেবে ৭৯টি বৃক্ষরোপণ করা হয়, যা পরিবেশ রক্ষার বার্তা বহন করে।
এদিন মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এবং স্বামী প্রণবানন্দ মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের স্বীকৃতি হিসেবে ৫০ বছরের ঊর্ধ্বে ৭৯টি দম্পতিকে স্বামী প্রণবানন্দ যুগল সেবা সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের স্বামী অন্বেষানন্দজী, স্বামী দেবেশানন্দ ও স্বামী হৃদয়ানন্দ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী, লেখক ও গীতিকবি অনুভব হাজরা, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শচীন গিরি, স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান প্রমুখ। দিনভর দেশাত্মবোধ ও সামাজিক সংহতির বার্তায় মুখর ছিল গোটা এলাকা।
ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীন সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে স্বাধীনতা দিবস উদযাপন….।

More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from SocialMore posts in Social »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..











Be First to Comment