প্রবীর রায় : অভিনেতা প্রযোজক ও পরিচালক। ২৪ জুলাই, ২০২৩। আজকের দিনে আরেকজন বিখ্যাত অভিনেতা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন ! কিন্তু উত্তমকুমারের মৃত্যু এই দিনটাকে উত্তম স্মরণ দিবস হিসেবেই চিহ্নিত করে রেখেছে ! ! হ্যা , আমি বুবু অর্থাৎ শমিত ভঞ্জর কথা বলছি ! অসম্ভব ভালো অভিনেতা, গায়ক আর সবার উপরে বিরাট মনের মানুষ ! ভালো বন্ধু ! কত দিন , কত রাত একসঙ্গে কাটিয়েছি ! বুবু , বিপ্লব , রমেন, মহুয়া রায় চৌধুরী , সোমা দে , একসঙ্গে আড্ডা , নাটক করা ! বেশ মনে আছে নাটক “বর্বর বাঁশী”র কথা ! বিপ্লবের পরিচালনায় ! হৈ হৈ করে গোলপার্কের “সপ্তর্ষি” হোটেলে রিহার্সল দেওয়া , বার্নপুরে শো করতে যাওয়া ! কি সব দিন ছিল ! আড্ডার মধ্যে হঠাৎ বুবুর গলা ছেড়ে গান গেয়ে ওঠা “অশ্রু নদীর সুদূর পারে ….” . তোর বড় মেয়ের বিয়েতে প্যারিস হলের বাইরে গাড়িতে Bar করা, কত অজস্র ঘটনা, সে সব আজ অতীত ! ভোলা যায় না সেই সব দিনের কথা।
বুবু , যেখানেই থাকিস , ভালো থাকিস , সুখে থাকিস !
বিরাট মনের মানুষ সেইসাথে গায়ক ও অভিনেতা ছিলেন শমিত ভঞ্জ….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment