নিজস্ব প্রতিনিধি : বারাসাত, ১৫ ফেব্রুয়ারি ২০২৪। গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা ও সরস্বতী পুজোর দিনে বারাসাতে হয়ে গেল ‘উগ্র’ সিনেমার টিজার লঞ্চ । দেখানো হলো প্রীতম দত্ত পরিচালিত উগ্র সিনেমার বেশ কিছু দৃশ্য। সাধারণত ট্রেলার বা টিজার লঞ্চ পাঁচ তারা হোটেলে বা মাল্টিপ্লেক্সে হয়ে থাকলেও এই ক্ষেত্রে ছিল পুরো আলাদা; সবার মাঝে সরস্বতী পুজোর মন্ডপে সাধারণ মানুষের সামনেই হল টিজার লঞ্চ।
প্রীতম দত্ত পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছে জয় ব্যানার্জি, জিকো (জাকির হোসেন) নয়নিকা সরকার , অনুরিমা পাল , জিনা নন্দী এছাড়াও আরো অনেকে। একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রজতাভ দত্ত।
সিনেমার বিষয়বস্তুতে তুলে ধরা হয়েছে কলেজের জীবনের কথা, ভালোলাগার ভালোবাসার গল্প, আছে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইও। অনুষ্ঠানে উপস্থিত ছিল সিনেমার পরিচালক প্রীতম দত্ত, সহকারী পরিচালক তীর্থঙ্কর রায়, অভিনেতা জাকির হোসেন, সুসান সাহা সহ অন্যান্যরা। জমজমাট টিজার লঞ্চের অনুষ্ঠানে একবার দেখানোর পরেও যখন আবার শোনা হয়ে যাচ্ছিল ওয়ান্স মোর ,ওয়ান্স মোর , তা থেকেই বোঝা যাচ্ছিল এই সিনেমাটি কতটা ছাপ ফেলতে চলেছে। কিন্তু কতটা ছাপ ফেলবে সিনেমাটি তা তো বলবে সময়, আর তার জন্য আপাতত একটু অপেক্ষা করতে হবে। অতি শীঘ্রই আসতে চলেছে প্রীতম দত্ত পরিচালিত উগ্র।
বারাসাতে উগ্র সিনেমার টিজার লঞ্চ…।

More from CinemaMore posts in Cinema »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- Sach Ki KKhoj — A Powerful Cinematic Journey into Truth, Conscience and Courage….
More from EntertainmentMore posts in Entertainment »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।








Be First to Comment