মধুমিতা শাস্ত্রী: ১২ মে,২০২০ বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র করা একটি টুইট এই মুহূর্তে সামাজিক সংযোগ মাধ্যমগুলিতে ভাইরাল হয়ে গিয়েছে। বাবুলের টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করে মন্তব্য করা হয়েছে, দেখুন তো এই সুপার ভাইরাল হওয়া ছবিটির চরিত্রদের চিনতে পারেন কি না! পরে ফের ট্যুইট করে বলা হয়, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জির সঙ্গে বর্তমানে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বসে পান করছেন। এও মন্তব্য করা হয় যে, পান করাটা বড় কথা নয়, কিন্তু এই মেলামেশাটা অনৈতিক। মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। সম্প্রতি ‘ডিসিপি সাউথ কলকাতা’র ট্যুইটার হ্যান্ডল থেকে করা একটি পোস্টে জানান হয় যে, বাবুলের ট্যুইটার হ্যান্ডলে দেওয়া এই পোস্টটি ফেক এবং ছবিটি সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা মিথ্যে। এই পোস্টের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
বাবুলের পোস্ট নিয়ে পুলিশের কেস…….
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment