গোপাল দেবনাথ : কলকাতা, ২৭ জানুয়ারি ২০২৩। গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার ৭৪তম প্রজাতন্ত্র দিবস এবং একই দিনে বাংলা ও বাঙালির প্রিয় সরস্বতী পুজো ছিল। শহরের চারিদিকে স্বরস্বতী পুজোর আয়োজন সেইসাথে ছোট ছোট ছেলেরা পাজামা পাঞ্জাবি পরে সুসজ্জিত হয়ে রাস্তায় দেখা গেল। তারসাথে মেয়েদের হলুদ রঙের সুন্দর সুন্দর শাড়ি পরা সেইসাথে গিন্নিপনা দেখে চোখ জুড়িয়ে গেল। সরস্বতী পুজোর কথা বলতে গেলে যে সকল ক্লাবের কথা সবার আগে মনে পড়ে তার নাম শ্রী সারাধনা ক্লাব। উত্তর কলকাতার ৫৯ কেশব চন্দ্র সেন স্ট্রিট- এর ঝামাপুকুর লেনের শ্রী সারাধনা ক্লাব , অন্যান্য বছরের মত এবছরও সরস্বতী পুজোর আয়োজন করেছিল মহা ধুমধামের সাথে। শ্রী সারাধনা ক্লাবের পুজো এবার ৩৯তম বর্ষে পদার্পণ করলো। ক্লাব সদস্য ছাড়াও এলাকার সমস্ত মানুষ এই পুজোয় অংশগ্রহণ করেন সেইসাথে দুপুরে সকলে ভোগ প্রসাদ গ্রহণ করেন।















Be First to Comment