আত্মকথায় অমর মিত্র : বিশিষ্ট সাহিত্যিক, কলকাতা, ১৬ মে ২০২৪। কমল চৌধুরীর মৃত্যু সংবাদ পেলাম। বারাসতে থাকতেন, দেজ পাবলিশিং এর পাঠানো রয়াল্টির টাকা আর কিছু জমানো অর্থে চলত। কমলদা নি:শব্দে চলে গেলেন। স্ত্রী বিয়োগ হয়েছিল। একাই থাকতেন। এতটা খবর এবং ছবিটি মলাট গ্রুপ থেকে পেলাম। প্রহর অনলাইন ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকার পড়লাম। ছবিটিও মলাট থেকে পেলাম। খুব সম্ভবত দেবযানী ভট্টাচার্য লিখেছেন। কমলদা অমৃতে চাকরি করতেন। তখন শ্যামল গঙ্গোপাধ্যায় সম্পাদক। আলাপ তখন থেকে। বাবরি চুল, ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি পরতেন। অমৃত যুগান্তর বন্ধ হয়ে গেলে ক বছর বাদে প্রতিদিন পত্রিকা প্রকাশিত হয়। কমলদা সেখানে যোগ দেন। আবার যোগাযোগ হয়। কমলদা লেখা চাইতেন। লিখতে সাহায্য করেছেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার ইতিহাস লিখেছেন৷ তা ছিল তথ্য সমৃদ্ধ পূর্ব বঙ্গের অনেক জেলার ইতিহাস লিখেছেন, সম্পাদনা করেছেন। কমল চৌধুরী চলে গেলেন। এতদিন বেঁচে ছিলেন। অজ্ঞাতবাসে ছিলেন। বইপত্র খাতা কলম ছিল শেষ সম্বল। এসব থেকে চিরদিনের জন্য প্রস্থান করলেন। মন খারাপ হয়ে গেল। অনেক ভালো মন্দ স্মৃতির কথা মনে পড়ছে । কমলদা কোথায় হারাতে হারাতে কোথায় হারিয়ে গেলেন চিরকালের মতো।
বরিষ্ঠ সাংবাদিক ও লেখক কমল চৌধুরী নিঃশব্দে চলে গেলেন…।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »
















Be First to Comment