গোপাল দেবনাথ – কয়েকশো বছর ধরে বিয়ের পোষাক নিয়ে সারা পৃথিবী জুড়ে নিত্য নতুন গবেষণা চলছে, যে কোনো মানুষের জীবনে বিয়ে একটি উল্লেখযোগ্য ঘটনা। পুরুষ কি মহিলা গায়ের বর্ণ গৌর বা শ্যাম যাই হোক না কেন সকলের মনে আকাঙ্খা থাকে তার সাজ পোশাক যেন উপস্থিত সকলের নজর কাড়ে। এই শীতে চারিদিকে চলছে ওয়েডিং এর নিত্য নতুন ফ্যাশন উদ্ভাবন করার চেষ্টা। কলকাতা তথা ভারত বর্ষের অন্যতম ফ্যাশন ডিজাইনার তেজাস গান্ধী সাম্প্রতিক তার নতুন ওয়েডিং আউটফিট কালেকশনের শ্যুট করলেন। শ্যুটে উপস্থিত মডেল ছিলেন বিশ্বরূপ চক্রবর্তী, নেহারিকা চ্যাটার্জি, ঝিলমি মুখার্জি ও সুবর্ণা দাস। তেজাস জানান, এবারে ওয়েডিং আউটফিটৈ প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেল নিয়ে তার আউটফিট কালেকশন যার প্রধান বৈশিষ্ট হল একই পোশাক সব সাইজের মানুষ পড়তে পারবে। এতে পোশাক ছোট-বড় করার ব্যবস্থা আছে।









Be First to Comment