গোপাল দেবনাথ : কলকাতা, ২৭, জুলাই, ২০২৫। এশিয়ার প্রাচীন অতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাব কলকাতা এই বছর ৮১ তম বর্ষে পদার্পণ করল। গত শনিবার কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গনে। গত ২২ জুলাই প্রতিষ্ঠা দিবসের দিন পতাকা উত্তোলনের পর মোহনবাগান মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ভারতীয় একাদশ এবং প্রেস ক্লাব, কলকাতার মধ্যে এই প্রীতি ম্যাচ আয়োজিত হয়। এরপর ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রেস ক্লাব কলকাতার জন্মদিন পালিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, প্রখ্যাত চিত্রপরিচালক গৌতম ঘোষ, বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় বুধিয়া, ক্লাব সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, উপস্থিত হয়ে ছিলেন বামফ্রন্ট নেতা বিমান বসু, রাজ্যেরমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজন।
প্রেস ক্লাব কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সম্পাদক ইমনকল্যাণ সেন। এদিন অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন বিভাগের একাধিক কৃতি সাংবাদিককে সংবাদ প্রভাকর সেরা সংবাদিক সন্মান প্রদান করা হয়।
সান্ধ্যকালীন অনুষ্ঠানে মোট ১০ জন সাংবাদিক কে ট্রফি এবং আর্থিক পুরস্কার স্বরূপ চেক দিয়ে সন্মানিত করা হয়। সব মিলিয়ে এ বছরের প্রেস ক্লাবের জন্মদিনটি পালিত হল জাঁক জমকপূর্ণ ভাবেই।
প্রেস ক্লাব কলকাতার ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন….।

More from CultureMore posts in Culture »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- ত্রিবেণী সঙ্গমে স্নান – নৌকা করে স্নান নিয়ে যাওয়া থেকে সবক্ষেত্রে হয়রানি এবং খুব বেশি টাকার দাবী মেনে নিতে পারছিলাম না…. ৷
- আমি এপার বাংলার মনীষীদের নিয়েই আনন্দিত ও গর্বিত…।
- Scottish Church College Principal Dr. Madhumanjari Mandal Honoured with Prabhupada Lifetime Achievement Award….
More from InternationalMore posts in International »
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
- রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে বিধান শিশু উদ্যান….।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।









Be First to Comment