নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০ আগস্ট ২০২৩। মা মনসা চিত্রম নিবেদিত প্রয়াত গোপাল দে (সরকার) এর স্মরনে প্রেস ক্লাব কলকাতায় মুক্তিলাভ করলো ” মা মনসা গীত “। সুর করেছেন সুভাষ দে। গান গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা, মোনালিসা।
ভিডিওগ্রাফি তে রোহিত মুখোপাধ্যায়। উপস্থাপনায় ছিলেন রমেন্দ্র চন্দ্র নাথ।
এই মিউজিক ভিডিও উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা নাইজাল আকারা ও পন্ডিত শুভদীপ মুখোপাধ্যায়।
যে ছয়টি গান এর মিউজিক ভিডিও লঞ্চ হলো সেই গান গুলো হলো এস মা মনসা, মাগো তোর চরণে, নাও মা পূজা বিষহরি, মাগো তোমাকে জানাই, শিবের নন্দিনী, মাগো তোমার অপার লীলা। সব কটি গানের কথা লিখেছেন প্রয়াত গোপাল দে ( সরকার)। গানগুলো খুবই শ্রুতি মধুর হয়েছে। আশাকরা যায় দর্শক শ্রোতাদের ভালো লাগবে।











Be First to Comment